তামিম ইকবালের ঈদের শুভেচ্ছা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫

তামিম ইকবালের ঈদের শুভেচ্ছা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ |
কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বিপদের সেই সময় পার করে এখন তিনি সুস্থ হয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। এই বিশেষ দিনে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তামিম। সোমবার (৩১ মার্চ) ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আল্লাহ এবারের ঈদে আপনাকে স্বাস্থ্য, আনন্দ ও উন্নতি দান করুন। ঈদ মোবারক।’ ২৪ মার্চ বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তামিম। দ্রুত তাকে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হার্টে রিং পরানো হয়। এভারকেয়ার হাসপাতালে দুই দিন চিকিৎসা নেওয়ার

পর ২৮ মার্চ তিনি বাড়ি ফিরে যান। এবার ঈদটা তাই পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন তামিম। তবে হৃদরোগে আক্রান্ত হওয়ার সেই দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি তিনি। হয়তো সেই কারণেই তার ঈদ শুভেচ্ছায় সবার সুস্বাস্থ্যের জন্য বিশেষ প্রার্থনা ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা