তামিম আর ক্রিকেটে ফিরতে পারবেন তো? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

তামিম আর ক্রিকেটে ফিরতে পারবেন তো?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
বড় একটা ফাঁড়া কেটে গেছে তামিম ইকবালের। মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছেন তিনি। তার পরিচয়টা ক্রিকেটারের। আর তাই এখন উঠে আসছে একটা সম্পূরক প্রশ্ন, তামিম কবে ক্রিকেটে ফিরবেন? আদৌ আর ক্রিকেটে ফিরতে পারবেন তো? আন্তর্জাতিক ক্রিকেটকে আর কিছু দেওয়ার নেই বাংলাদেশের সাবেক অধিনায়কের। সেখান থেকে অবসরই নিয়ে নিয়েছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে আরও কিছু দিন খেলার ইচ্ছে ছিল তার। তবে হৃদরোগ তাতে বাধ সেধে বসল। শুধু কি ক্যারিয়ার? তার জীবনও কি গেল ২৪ মার্চ হুমকির মুখে পড়ে যায়নি? ২২ মিনিট তো তার দমই ছিল না! সেখানে ক্রমাগত সিপিআর দেওয়ার পর তবেই না নিঃশ্বাস ফিরেছে তার। এরপর তার হার্টে স্টেন্ট বসেছে। এখন তিনি

সুস্থই আছেন অনেকটা। বর্তমানে তিনি আছেন এভারকেয়ার হাসপাতালে, আজ তাকে সিসিইউ থেকে রুমে নেওয়া হয়েছে। এরপর তিনি বাড়িতেও যেতে পারবেন। তবে এরপর তামিমের সামনে কঠিন পথ পড়ে আছে। নানা নিয়ম মানতে হবে তাকে। বিষয়টা জানিয়েছেন মেডিক্যাল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবউদ্দিন তালুকদার। তিনি বলেন, ‘এমন হার্ট অ্যাটাকের পর এসব রোগীদের খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে। ব্লক না হলেও হতে পারে। তাই ওনাকে অ্যাসেস করতে হবে, নিয়মিত ফলোআপে থাকতে হবে। লাইফস্টাইল বদলাতে হবে, মোটিভেশন করতে হবে। তামিমের টিম ও তামিমের পরিবার এবং তামিমকে নিজেরও আমাদের সঙ্গে কো-অপারেট করতে হবে।’ এত কিছুর পর তামিম ক্রিকেটে ফিরবেন কবে? আদৌ

ফিরে আসতে পারবেন তো? এমন প্রশ্নের জবাবে তামিমের চিকিৎসক বলেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী