তানজানিয়ায় সংঘর্ষে বাস পুড়ে ৪০ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ June, ২০২৫

তানজানিয়ায় সংঘর্ষে বাস পুড়ে ৪০ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ June, ২০২৫ |
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় একটি বাস ও একটি মিনিবসের সংঘর্ষে প্রায় ৪০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আগুন লেগে দুটি গাড়িই পুড়ে ছাই হয়ে গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা আল-জাজিরা। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় কিলিমাঞ্জারো অঞ্চলের সাবাসাবাতে বাসের একটি টায়ার পাংচার হয়ে গেলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৯ জুন) প্রেসিডেন্সির দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনায় মোট ৩৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে দুজন নারীও রয়েছেন। সম্পূর্ণ পুড়ে যাওয়ার কারণে ৩৬টি মৃতদেহ এখনো শনাক্ত করা যায়নি।’ প্রেসিডেন্সি আরও জানিয়েছে, আহত ২৮ জনের মধ্যে ছয়জন এখনো চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছেন। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়

জানাতে পারেনি। দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান শোকাহত পরিবারের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ জানিয়েছেন এবং আহতদের ‘দ্রুত আরোগ্য’ কামনা করেছেন। তানজানিয়ার সড়কে ঘন ঘন মারাত্মক দুর্ঘটনা ঘটছে। তাই সড়ক নিরাপত্তা কঠোরভাবে মেনে চলার আহ্বানও জানিয়েছেন প্রেসিডেন্ট। সাম্প্রতিক বছরগুলোয় দেশটির সরকার সড়ক দুর্ঘটনা রোধে বারবার আহ্বান জানিয়েছে, যা বিভিন্ন সড়ক নিরাপত্তা প্রচারণা সত্ত্বেও দেশকে দুর্দশাগ্রস্ত করে তুলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে তানজানিয়ায় আনুমানিক ১৩ হাজার থেকে ১৯ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, যা সরকারের সরকারি ৩ হাজার ২৫৬ জনের মৃত্যুর সংখ্যার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার