ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫

ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীর চার সদস্য আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ |
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে শাহবাগ থানার পুলিশ তাদের আটক করে বলে জানা গেছে। আটক হিজবুত তাহরীরের সদস্যরা হলেন- রাফসান আহমেদ সাজ্জাদ (২২), রেদোয়ান হাসান (২১), হাবিবুর রহমান (২৪) ও আবদুল্লাহ (২০)। এদের মধ্যে রাফসান আহমেদ দুপুরে পল্টন এলাকায় পুলিশের ধাওয়ার সময় আহত হন। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্যরা দুপুরে পল্টনে মিছিল বের করলে তাঁদের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আহত রাফসানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তার ওই তিন সহযোগী। কিছুক্ষণ পর পুলিশ এসে তিনজনকে আটক করে

নিয়ে যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনুসুর গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেডিকেল থেকে হিজবুত তাহরীরের চার সদস্যকে শাহবাগ থানায় আনা হয়েছে। তাদের পল্টন থানায় সোপর্দ করা হবে। এর আগে রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তারা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) এবং মাহমুদুল হাসান (২১)। শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে টেন্ডার-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা না খেয়ে থাকা ৬ হাজার শ্রমিকের হাহাকার: কুমিল্লায় রাজপথ অবরোধে ফুঁসে উঠেছে জনতা। সাবেক স্পিকার গ্রেপ্তার: আদালতে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দুই দফায় অস্বাভাবিক উল্লম্ফন, জেট ফুয়েলের দামে নতুন রেকর্ড শিল্পের ধাক্কায় কমল প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে জিডিপি ৩.০৩ শতাংশে খেলাপি ঋণের পাহাড়ে দমবন্ধ ব্যাংকিং খাত, ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকা ঈদুল আজহা ও আরাফাহ দিবসে আরব আমিরাতে ৬ দিন ছুটি বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস লবির সফল কৌশলঃ ইউনুসের মাধ্যমে বাংলাদেশের ১০ কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল উৎপাদনশীলতার সক্ষমতা, ভবিষ্যতের বাংলাদেশ এবং বাংলাদেশ সনদ এনসিপি নেত্রী ডা. মিতু ও সাবেক স্বাস্থ্যে শতকোটি টাকার টেন্ডার ও নিয়োগ বাণিজ্য ফের বাড়ল জেট ফুয়েলের দাম রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ বুলবুলের বিরুদ্ধে ১৮টি অভিযোগ অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলজুড়ে সাইরেন সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা ও দরকষাকষির সুযোগ আছে আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প স্বর্ণের দাম আরও বাড়ল মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস