ঢাকায় ‘ইউনূসবিরোধী’ বিক্ষোভ মিছিল করায় আওয়ামী লীগের ১১ কর্মী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৫

ঢাকায় ‘ইউনূসবিরোধী’ বিক্ষোভ মিছিল করায় আওয়ামী লীগের ১১ কর্মী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ |
রাজধানীর গুলিস্তান এলাকায় অন্তর্বর্তী সরকারের ‘দেশবিরোধী’ সিদ্ধান্তের প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করায় ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৮ই মে, রোববার মিছিল শেষে গুলিস্তান এলাকা তাদের আটক করা হয় বলে জানিয়েছে ডিএমপি। ডিএমপি সূত্র জানায়, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক করেছে ডিবি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। নেতাকর্মীদের আটকের খবরে নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করায় নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনাকে তারা ‘ফ্যাসিস্ট’ আচরণ হিসেবে আখ্যা দেন। অচিরেই ‘অবৈধ ও অসাংবিধানিক সরকারকে’ দেশবিরোধী সকল সিদ্ধান্ত প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবি করেন নেতৃবৃন্দ। এর

আগে, ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব মিছিলে অংশ নিয়ে তারা ড. ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেন এবং ‘দেশ বিক্রির ষড়যন্ত্র’ রুখে দেওয়ার ঘোষণা দেন। রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত মতিঝিল, গুলিস্তান, বাংলামোটর, মালিবাগ, আসাদগেট, রমনা পার্ক ও উত্তরা এলাকায় পৃথকভাবে এই মিছিলগুলো অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানার আওতাধীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব মিছিলে অংশ নেন। সর্বশেষ তথ্য অনুসারে, ঢাকায় আজ ৩৯টি স্থানে পৃথক পৃথক মিছিল হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত