‘ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের অনেক বাধা-বিপত্তি রয়েছে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪

আরও খবর

তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র

হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার

ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?

বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়

“বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ

‘ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের অনেক বাধা-বিপত্তি রয়েছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ |
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, ড. ইউনূস সাহেবের নির্দলীয় অন্তর্বর্তী সরকার কোনো দীর্ঘমেয়াদি সরকার নয়। এই সরকার তাদের সংক্ষিপ্ত কাজ সম্পন্ন করবে, ছাত্রদল পাশে থেকে তাদের সহযোগী ভূমিকা নিয়ে ক্যাম্পাস, মহানগর, জেলা, উপজেলায় সহনশীল ভূমিকা রাখছে। বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত যৌথ কর্মিসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাকিবুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ প্রচলিত ছাত্র রাজনীতির শৃঙ্খলা ধ্বংস করে দিয়েছিল। তারা হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করেছে। ছাত্রদল এ রাজনীতির ধারা পরিবর্তন করবে। ছাত্রদল নম্র ও ভদ্রভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে কাজ করে যাবে। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে নিরলসভাবে থাকবে। তিনি

আরও বলেন, গত জুলাই-আগস্টে ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন। হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছেন। ছাত্রদল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ন্যায় উৎপাদনমুখী, কর্মমুখী এবং জীবনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে। আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে ছাত্রদলের আহবান থাকবে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা। ছাত্রদল সভাপতি বলেন, তরুণ প্রজন্ম মাদকের ফাঁদে পড়ে ধ্বংস হয়ে গেছে। এখন থেকে কোনো ক্যাম্পাস মাদকের অভয়ারণ্য হতে পারবে না। মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে ছাত্রদল। অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজী, যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলসহ জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়