ড্র মেনে নিতে পারেননি ভারতীয় কোচ মার্কেজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

ড্র মেনে নিতে পারেননি ভারতীয় কোচ মার্কেজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে গেল সপ্তাহে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে ৪৮৯ দিন পর জয়ের দেখা পেয়েছিল ভারত। লক্ষ্য ছিল বাংলাদেশের বিপক্ষেও এই জয়ের ধারা অব্যাহত রাখবে মানোলো মার্কেজের শিষ্যরা। তবে তা হয়নি। বাংলাদেশের খেলোয়াড়দের একাধিক সহজ সুযোগ হাতছাড়া করায় কোনো মতে হারতে হারতে বেঁচেছেন তারা। ঘরের মাঠে ০-০ গোলে ড্র করেই সান্ত্বনার ১ পয়েন্ট পয়েছেন তারা। আর এমন ফলাফল কোনোভাবেই মেনে নিতে পারছেন না। রাগে ক্ষোভে হতাশায় পুড়ছেন ভারতীয় স্প্যানিশ এই কোচ। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হওয়া ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলের পারফরম্যান্সতে 'খুব খারাপ; আখ্যা দিয়ে মার্কেজ বলেন, 'খুব, খুবই

দুর্বল পারফরম্যান্স, বিশেষ করে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু তা যথেষ্ট ছিল না। আমরা মাত্র এক পয়েন্ট পেয়েছি, এটিই ভালো দিক। তবে আমি সত্যিই রাগান্বিত এবং হতাশ। সম্ভবত এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সংবাদ সম্মেলন। আমি যা ভাবছি সব বলতে চাই না।' দলের এমন পারফরম্যান্সের পেছনে কোনো অজুহাত দাঁড় করাতে চান না ভারতীয় কোচ। বলেন, 'দলে গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় না থাকলেও এটি কোনো অজুহাত হতে পারে না।' ব্র্যান্ডন ফার্নান্ডেস, মনবীর সিং এবং লালিয়ানজুয়ালা চাংতের ইনজুরির কারণে খেলতে না পারার বিষয়টি উল্লেখ করেও তিনি বলেন, 'এটি বাস্তবতা, তবে আমাদের সবসময় উন্নতি করতে হবে।' মার্কেজের মতে, খেলোয়াড়দের অভিজ্ঞতার অভাব নয়, বরং

ম্যাচের শুরুতেই মনোযোগের ঘাটতি ভারতের খারাপ পারফরম্যান্সের কারণ। বলেন, 'গোলকিপার ভুল করে প্রতিপক্ষের স্ট্রাইকারের পায়ে বল তুলে দিয়েছিল, যদিও সেই শট বাইরে চলে যায়। কিন্তু এটি শুধু গোলকিপারের ভুল নয়, প্রতিটি খেলোয়াড়ই আজ (মঙ্গলবার ম্যাচে) খারাপ খেলেছে।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা