ড্রোন হামলায় কাঁপল রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ September, ২০২৪

ড্রোন হামলায় কাঁপল রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ September, ২০২৪ |
ইউক্রেনের ড্রোন হামলায় কাঁপল রাশিয়া। তরে রাতারাতি হামলায় কিয়েভের ছোড়া ১৪৪টি ড্রোন ভূপাতিত করেছে মস্কো। মঙ্গলবার এই হামলায় রাশিয়ার রামেনস্কয়ি শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে যায়। বহুতল ভবনটিতে আগুন লেগে বেশকিছু অ্যপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক হামলায় ৯ বছর বয়সি একটি শিশু মারা যায়। কিয়েভের এ হামলার জেরে ৩০টি ফ্লাইট স্থগিত করেছে মস্কো। খবর এএফপি, ভয়েস অব আমেরিকার। এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ব্রিয়ানস্কে ৭২টি, মস্কোতে ২০টির বেশি, কুরস্ক অঞ্চলে ১৪টির বেশি, তুলা অঞ্চলে ১৩টির বেশি এবং দেশের আরও পাঁচটি স্থানে ২৫টির বেশি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে ইউক্রেনের তিনটি গ্রাম দখল করার দাবি করছে রাশিয়া। মঙ্গলবার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা পূর্ব ইউক্রেনের ক্রাসনোগোরিভকা শহর এবং দোনেৎস্ক অঞ্চলের বিভিন্ন অংশের তিনটি গ্রাম দখল করেছে। মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, রাশিয়ান সৈন্যরা গ্রিগোরিভকা, গ্যালিসিনিভকা এবং ভোডিয়ানে গ্রামগুলোকে ‘মুক্ত’ করেছে। পাশপাশি এই চারটি বসতির জন্য রাশিয়ান নাম ব্যবহার করা হয়েছে। এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আরও একটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করেছে রাশিয়া। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে নভোরোদিভকা শহরের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে রাশিয়া। এ শহরটি কিয়েভের সেনাদের জন্য গুরত্বপূর্ণ একটি রেল ও সড়ক পরিবহণ কেন্দ্র ছিল। এ ছাড়া শহরটির অদূরে পোকরোভস্ক নগরীর দিকে রুশ বাহিনীর অগ্রসর হওয়ার কথাও

জানিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের এক কর্মকর্তা জানায়, গেল সপ্তাহেই নভোরোদিভকা ছেড়ে চলে গেছে দেশটির সেনারা। এর আগে পূর্ব দোনেৎস্ক অঞ্চলের ৬টি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে পুতিন বাহিনী। বিশ্লেষকদের মতে, মস্কো আক্রমণের নেশায় কিয়েভের নিয়ন্ত্রণ হারাতে বসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে, রাশিয়ার আক্রমণের পালটা জবাব দিতে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার প্রয়োজন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য পশ্চিমা মিত্রদের কাছে অনুমোদনও চেয়েছেন তিনি। রুশ হামলাকে প্রতিহত করতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহায়তাও প্রয়োজন বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। উল্লেখ্য, দুই বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সম্প্রতি রাশিয়ার কুরস্ক অঞ্চলের বেশ কিছু এলাকা দখল করে ইউক্রেনীয় সেনারা। এতে বেশ বিপাকে পড়ে

মস্কো। তবে দ্রুতই পালটা জবাব দিয়ে আবারও কিয়েভকে কোণঠাসা করে ফেলতে শুরু করেছে পুতিন বাহিনী। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরইমধ্যে দখল করে নিয়েছে বেশ কিছু এলাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ তিন মাস পর বাড়িতে পৌঁছেছে সরকার যদি জনগণের মত অগ্রাহ্য করে, তা চরম মূল্যে দেবে: শফিকুর রহমান টাঙ্গাইলে দুই চোখ উপড়ে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতিকে হত্যা, নদী থেকে মরদেহ উদ্ধার আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’ প্রতিশোধ নেওয়া আমাদের চরিত্র নয়’, দেশে ফেরা নিয়ে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কারণ নেই: শেখ হাসিনা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, মিরপুরে সড়ক অবরোধ মিরপুরের স্পিন উইকেটে বাংলাদেশকে বড় ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ বিদ্যুৎ খাতে উন্নয়ন হয়নি—টুকুর বক্তব্যের প্রতিবাদে বিপু, মনে করিয়ে দিলেন কানসাটের ১৭ প্রাণহানির ঘটনা বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দিল জাতিসংঘ, নতুন সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর ফিরতে আমাকে হবেই, আকাশ আমার ছাদ আর মাটি হবে ঘর’— গণমাধ্যমের মুখোমুখি শেখ হাসিনা লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন এম্বাপ্পের ওপর ক্ষোভের কারণ চীনারা জিজ্ঞেস করেও জানে না বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। সন্ধ্যার পর পদ্মা সেতু ও মাওয়া ঘাটে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি বিশ্বব্যাংক: বছর শেষে জ্বালানির দাম ৩২%, খাদ্যপণ্যে ১০% আর পণ্যমূল্য গড়ে ২৩% বাড়বে অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি খোলার গ্রাহকও