ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ডকে আলাদা দেখতে চায় যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৫

ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ডকে আলাদা দেখতে চায় যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৫ |
যুক্তরাষ্ট্র শঙ্কা জানিয়েছিল আগেই। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি ছুঁড়েছিলেন, ‘দখল নেব গ্রিনল্যান্ড।’ তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অবশ্য নতুন কথা বলেছেন। আর্কটিক দ্বীপটিকে তিনি ডেনমার্ক থেকে আলাদা দেখতে চান। জেডি ভ্যান্স বলেছেন, চীন ও রাশিয়ানদের অনুপ্রবেশের জন্য গ্রিনল্যান্ডকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখেছে ডেনমার্ক। আর্কটিক এই দ্বীপটিকে শক্তি প্রয়োগ করে হলেও যুক্তরাষ্ট্রের দখলে নেয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু জেডি ভ্যান্স জানিয়েছেন, এমন কাজ আপাতত করবে না যুক্তরাষ্ট্র। তিনি উল্টো গ্রিনল্যান্ডের অধিবাসীদেরকে ডেনমার্কের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। ভ্যান্স বলেছেন, আর্কটিক এই দ্বীপটিতে যথেষ্ট সহযোগিতা করছে না ডেনমার্ক। যা প্রতিশ্রুতি ভঙ্গের মতো। যদিও জেডি

ভ্যান্স ও যুক্তরাষ্ট্রের এমন অবস্থানকে অসম্মানজনক মনে করছেন গ্রিনল্যান্ডের প্রাইম মিনিস্টার। তিনি বলেছেন, ভ্যান্সের সফরকে ‘ল্যাক অব রেসপেক্ট’ মনে করছেন। এর আগে, ট্রাম্প বলেছিলেন, ‘বিশ্ব শান্তির জন্য’ যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান