ডলারের দাম আরও কমল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫

ডলারের দাম আরও কমল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
ব্যাংকগুলোতে ডলারের দাম আরও কমেছে। গত দুই সপ্তাহের ব্যবধানে দাম কমেছে প্রায় ২ টাকা ৪০ পয়সা। ডলারের সর্বনিম্ন দর এখন ১২০ টাকা ৩০ পয়সায় নেমেছে। সর্বোচ্চ দর নেমেছে ১২১ টাকা ২০ পয়সায়। এর আগে সর্বোচ্চ দর ১২৩ টাকায় উঠেছিল। রেমিট্যান্স প্রবাহ, রপ্তানি আয় ও বৈদেশিক ঋণ প্রবাহ বাড়ার কারণে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এতে ডলারের দামও কমতে শুরু করেছে। একইসঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। ২০২২ সালের এপ্রিল থেকে দেশে ডলার সংকট শুরু হয়। বিগত সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত এই সংকট ছিল। গত বছরের ৫ আগস্ট সরকারের পতন হলে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। তখন থেকে ডলার পাচার বহুলাংশে কমার কারণে

ডলার সংকটও কেটে যায়। অর্থাৎ ডলারের পাচারের কারণেই ছিল সংকট। রোববার বাণিজ্যিক ব্যাংকগুলোতে সর্বনিম্ন ১২০ টাকা ৩০ পয়সা দরে ডলার বিক্রি হয়েছে। সর্বোচ্চ বিক্রি হয়েছে ১২১ টাকা ২০ পয়সা দরে। গত দাম ছিল ১২০ টাকা ৬০ পয়সা। এর আগে দুই সপ্তাহ আগে ডলারের দাম সর্বোচ্চ ১২৩ টাকায় উঠেছিল। গত মাসের মাঝামাঝি সময়ে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়। এর দাম সর্বোচ্চ এক টাকা বাড়লেও এখন অনেকটা কমে এসেছে। ডলারের দাম কমার কারণে টাকার মান বেড়েছে। এতে মূল্যস্ফীতির ওপর চাপ আরও কমছে। পাশাপাশি ডলারের বাড়তি দামের কারণে আমদানিজনিত মূল্যস্ফীতির চাপও কমবে। একই সঙ্গে বৈদেশিক দেনা পরিশোধের ক্ষেত্রেও কম দামে ডলার পাওয়া যাবে।

এতে দায়ও কমবে। এদিকে ডলারের দাম কমার কারণে রেমিট্যান্সের ওপর যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেজন্য কেন্দ্রীয় ব্যাংক সতর্ক রয়েছে। দুর্বল কিছু ব্যাংক এখনও চড়া দামে রেমিট্যান্স কিনছে। ফলে রেমিট্যান্সের একটি অংশ ওইসব ব্যাংকের মাধ্যমে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে