ট্রুডোকে মার্কিন রাজ্যের ৫১তম গভর্নর বলায় কানাডায় ক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫

ট্রুডোকে মার্কিন রাজ্যের ৫১তম গভর্নর বলায় কানাডায় ক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ |
৫০টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ কানাডাকে ৫১তম মার্কিন অঙ্গরাজ্য ও দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সেই রাজ্যের গভর্নর হিসেবে উল্লেখ্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন কথায় ক্ষুব্ধ কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রায় ১ ঘণ্টার ফোনালাপ শেষে বুধবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে একটি পোস্ট দেন ট্রাম্প। যেখানে ট্রুডোকে ‘গভর্নর’ হিসেবে উল্লেখ্য করেন তিনি। সেই সঙ্গে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের তিক্ততার কারণ হিসেবে ট্রাম্প সামনে আনেন ‘কানাডার দুর্বল সীমান্ত নীতি’র প্রসঙ্গটি। ট্রাম্প তার পোস্টে লিখেছেন— আমি কানাডার গভর্নর জাস্টিন ট্রুডোকে বলেছিলাম, তিনি তার দুর্বল সীমান্ত নীতির কারণে তাদের সঙ্গে আমাদের সমস্যা তৈরি করছেন, যা প্রচুর পরিমাণে ফেন্টানাইল এবং অবৈধ

এলিয়েনকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঠেলে দিচ্ছে। এই নীতিগুলো অনেক লোকের মৃত্যুর জন্য দায়ী। ট্রাম্প আরও বলেন, ‘আমি তাকে (ট্রুডো) বলেছিলাম যে কানাডা এবং মেক্সিকো সীমান্ত দিয়ে আসা ফেন্টানাইলের কারণে অনেক লোক মারা গেছে। তিনি জানিয়েছেন, এটি এখন ভালো অবস্থানে এসেছে। কিন্তু আমি তাকে বলেছি, এটি যথেষ্ট ভালো নয়। কলটি কিছুটা বন্ধুত্বপূর্ণভাবে শেষ হয়েছিল। যা আমাকে কৌতূহলী করে তুলেছিল, তখন আমি বুঝতে পেরেছিলাম যে তিনি এই ইস্যুটিকে ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করছেন! সম্প্রতি কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করেছে ট্রাম্প প্রশাসন। যে কারণে শুল্ক সম্পর্কে কী করা যেতে পারে তা জানতেই ট্রাম্পকে ফোন দিয়েছিলেন তিনি। কিন্তু ট্রাম্প সে ব্যাপারে আগ্রহ না দেখিয়ে বরং

একগাদা কথা শুনিয়ে দিয়েছেন ট্রুডোকে। ট্রাম্পের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছে কানাডা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি বুধবার দেশটিকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম রাষ্ট্র’ বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। জোলি বলেন, ‘এটা আর রসিকতায় নেই। কানাডিয়ানরা যখন হকি খেলায় বের হয়, তখন আমেরিকার জাতীয় সংগীত গাইতে থাকে... আমাদের অপমান করা হয়। আমরা ক্ষিপ্ত।’ অবশ্য কানাডা ও ট্রুডোকে নিয়ে ট্রাম্পের এমন কথা এবারই প্রথম নয়। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বেশ কয়েকবার এমন পরামর্শ দিয়েছেন ট্রাম্প। যেখানে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আওতায় আসা উচিত এবং প্রধানমন্ত্রী ট্রুডো ৫১তম কানাডিয়ান রাজ্যের গভর্নর হতে পারেন বলে অভিমত দিয়েছেন ট্রাম্প।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন