ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন
ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ
পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি
মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২
ট্রাস্টি বোর্ডে ফেরদৌস আরা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের পর দেশের অনেক কিছুই নতুন করে পুনর্গঠন করা হচ্ছে অনেক কিছুই। তারই ধারাবাহিকতায় কবি নজরুল ইনস্টিটিউট পরিচালনায় ৮ সদস্যের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। সেখানে সদস্য হিসাবে রাখা হয়েছে বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরাকে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভীষন সম্মানিত বোধ করছি আমাকে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে বিবেচিত করায়। আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ মানবিক কবি কাজী নজরুল ইসলামের জ্ঞানের মহাসমুদ্রের তেমন কিছুই আমার এখনো জানার সুযোগ হয়নি। প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। কবির প্রতি পরম শ্রদ্ধা, ভালোবাসা রেখেই আমি আমার দায়িত্ব আর কাজগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব।’



