ট্রাম্প প্রেসিডেন্ট হলে মহাবিপদে পড়বে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪

ট্রাম্প প্রেসিডেন্ট হলে মহাবিপদে পড়বে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪ |
আগামী ৬ নভেম্বর জানা যাবে কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস। এই নির্বাচনের দিকে তাকিয়ে এখন গোটা বিশ্ব। বিশেষ করে ট্রাম্প ক্ষমতায় আসলে মহাবিপদে পড়তে হতে পারে ইরানকে। যা নিয়ে রীতিমতো শঙ্কিত দেশটি। এদিকে মার্কিন নির্বাচনের জনমত জরিপ বলছে, রিপাবলিকান ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। যা নিয়েই শঙ্কিত ইরান। একই সঙ্গে উদ্বিগ্ন লেবানন, ইরাক ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্য। কেননা, সাম্প্রতিক সময়ে ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে দেশগুলো। ইরানের শঙ্কার কারণ, ইসরাইলকে শুরু থেকেই সমর্থন দিয়ে যাচ্ছে ট্রাম্প। ক্ষমতায় না থাকলেও বাইডেন প্রশাসনকে ইসরাইলকে আরও সহায়তা দেওয়ার জন্য চাপ দিয়ে যাচ্ছেন তিনি। আর এবার তিনি

নির্বাচিত হলে সেই সহায়তা আরও বাড়বে ইসরাইলের পক্ষে। সেই সঙ্গে ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়ানোয় নানা রকম মার্কিনী নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হতে পারে ইরান ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে। ইরানের প্রধান উদ্বেগ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক সাইটগুলোতে আঘাত করার হুকুম দিতে পারেন ট্রাম্প। সেই সঙ্গে হত্যাকাণ্ড পরিচালনা করা এবং তাদের তেল শিল্পের উপর উচ্চতর নিষেধাজ্ঞার মাধ্যমে সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করতে পারেন ট্রাম্প। মার্কিন নেতৃত্বের এই সম্ভাব্য পরিবর্তন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে এবং ইরানের বৈদেশিক নীতি ও অর্থনৈতিক সম্ভাবনাকে নতুন চ্যালেঞ্জ জানাতে পারে। যা নিয়ে শঙ্কিত ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। উপসাগরীয় গবেষণা কেন্দ্রের থিঙ্ক-ট্যাঙ্কের প্রধান আবদেলাজিজ আল-সাঘের বলেছেন, ‘ট্রাম্প হয়

ইরানের উপর খুব কঠিন শর্ত দেবেন অথবা ইসরাইলকে তার পারমাণবিক স্থাপনায় লক্ষ্যবস্তু হামলা চালাতে দেবেন। তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে সম্পূর্ণভাবে সমর্থন করছেন। তাছাড়া ট্রাম্পকে হোয়াইট হাউসে ফিরে পাওয়া নেতানিয়াহুর জন্য হবে স্বপ্নের দিন।’ এই অবস্থায় ট্রাম্প ক্ষমতায় আসলে কি হতে পারে তা নিয়ে সম্ভাব্য প্রস্তুতি নিয়ে রাখছে ইরান। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে জানান, তেহরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। আমরা (দশক ধরে) মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল রপ্তানির উপায় খুঁজে পেয়েছি... এবং বাকি দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করেছি। হোয়াইট হাউসে যেই থাকুক না কেন।’ এ ব্যাপারে আরেক ইরানি কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের বিজয়

হবে একটি দুঃস্বপ্ন। তিনি ইসরাইলকে খুশি করার জন্য ইরানের উপর চাপ বাড়াবেন..., নিশ্চিত করবেন তেল নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করা হয়েছে। যদি তাই হয়, আমাদের প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান