ট্রাম্প-এরদোগান ফোনালাপ নিয়ে যা বললেন মার্কিন বিশেষ দূত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫

ট্রাম্প-এরদোগান ফোনালাপ নিয়ে যা বললেন মার্কিন বিশেষ দূত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ |
সম্প্রতি তিন তিনটি আলোচিত ফোনালাপের ঘটনা ঘটেছে। যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ফোনালাপ। এরপরই ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এবং এর কয়েকদিন আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গেও ফোনালাপ হয় ট্রাম্পের। তবে পুতিন ছাড়া পরের দুজনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের বিষয়টি তেমন গুরুত্ব পায়নি বিশ্ব মিডিয়ায়। যা নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি জানিয়েছেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ফোনালাপ ছিল ‘গুরুত্বপূর্ণ ও রূপান্তরমূলক’। তবে এটি গণমাধ্যমে যথেষ্ট গুরুত্ব পায়নি। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে উইটকফ বলেন,

এই ফোনালাপ যুক্তরাষ্ট্র-তুরস্ক কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তার ভাষায়, ‘আমি মনে করি, প্রেসিডেন্ট ট্রাম্প ও এরদোগানের মধ্যে অসাধারণ একটি আলোচনা হয়েছে। এটি সত্যিকার অর্থে রূপান্তরমূলক ছিল’। তিনি অভিযোগ করে বলেন, গাজা সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইত্যাদি কারণে গণমাধ্যমে এই আলোচনা যথেষ্ট গুরুত্ব পায়নি। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার ট্রাম্প ও এরদোগানের ফোনালাপটি অনুষ্ঠিত হয়। এতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এরদোগান এ সময় আশাবাদ ব্যক্ত করেন যে, যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং ফলপ্রসূ হবে। উল্লেখ্য, গত নভেম্বরে ট্রাম্প পুনঃনির্বাচিত হওয়ার পর তুর্কি প্রেসিডেন্ট এরদোগান তাকে অভিনন্দন জানান। উইটকফ তার সাক্ষাৎকারে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

টম ব্যারাকের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ বলে প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি মনে করি, রাষ্ট্রদূত টম ব্যারাক অসাধারণ কাজ করেছেন এবং ভবিষ্যতেও করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও এরদোগানের মধ্যে সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং এর ভালো ফলাফল আসবে’। ‘এই আলোচনার ফলে তুরস্কের জন্য অনেক ইতিবাচক খবর আসছে’ বলেও উল্লেখ করেন মার্কি নেই বিশেষ দূত। কী আলোচনা হয়েছে, এখনো অস্পষ্ট এদিকে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করেননি উইটকফ। এমনকি ট্রাম্পও এখনো প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন শিগগিরই প্রকাশ পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন উইটকফ। তার ভাষায়, ‘আমি মনে করি, আগামী কিছু দিনের মধ্যে এ বিষয়ে আরও প্রতিবেদন দেখতে পাবেন’। সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী