ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫

ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ |
বুধবার ভোররাতে রাশিয়া ইউক্রেনে তার সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। তাদের দাবি, যুদ্ধ শুরুর পর এটিই সবচেয়ে বড় আকাশপথে আক্রমণ। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্যমতে, ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র এই হামলায় ব্যবহার করা হয়। এর আগে গত ৪ জুলাইয়ের হামলায় ৫৩৯টি ড্রোন ব্যবহার হয়েছিল, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। এবারের আক্রমণ সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। তবে ইউক্রেন দাবি করেছে, ৭১৮টি ড্রোন সফলভাবে ধ্বংস করা হয়েছে, এবং তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। শুধুমাত্র কিয়েভের উপকণ্ঠের শহর ব্রোভারি-তে একজন নারী বুকের আঘাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, রুশ হামলার মূল লক্ষ্য ছিল উত্তর-পশ্চিম ইউক্রেনের শহর লুটস্ক। এর তীব্রতা এতটাই বেশি

ছিল যে পোল্যান্ড নিজ দেশের আকাশে বিমান স্ক্র্যাম্বল করতে বাধ্য হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “এই হামলাটি প্রতীকী। তা এমন সময়েই এসেছে যখন শান্তিচুক্তি বা যুদ্ধবিরতির চেষ্টাগুলো চলছে। কিন্তু রাশিয়া সব প্রত্যাখ্যান করছে।” তিনি আরও বলেন, “যারা সত্যিই শান্তি চায়, তাদের এখন কার্যকরভাবে পদক্ষেপ নিতে হবে -যাতে রাশিয়া যুদ্ধ বন্ধের চিন্তা করতে বাধ্য হয়।” হামলার কয়েক ঘণ্টা আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক ক্যাবিনেট বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন: “পুতিন আমাদের অনেক বানোয়াট কথা বলে- এক কথায় বললে, অনেক ‘বুলশিট’। ও সব সময় ভদ্র আচরণ করে, কিন্তু আসলে তার কোনো মূল্য নেই।” এর পর ট্রাম্প ঘোষণা দেন,

“আমরা ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠাবো। বিশেষ করে প্রতিরক্ষামূলক অস্ত্র।” ট্রাম্প জানান, ইউক্রেন বর্তমানে গুরুতর আকাশ প্রতিরক্ষা সংকটে, এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জরুরি ভিত্তিতে প্রয়োজন। পেন্টাগনের এক মুখপাত্র বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আমরা অতিরিক্ত প্রতিরক্ষামূলক অস্ত্র ইউক্রেনে পাঠাচ্ছি — যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে, এবং যুদ্ধ থামানোর পথ তৈরি হয়।” তবে সূত্র বলছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত সপ্তাহে অস্ত্র সহায়তা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পকে না জানিয়ে নিয়েছিলেন, যা নিয়ে হোয়াইট হাউসে অস্বস্তি তৈরি হয়েছে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ পার্লামেন্টে বলেন, “যখন একটি অপরাধী সরকার পুরো জাতিকে ধ্বংস করে ইউরোপের গণতান্ত্রিক শৃঙ্খলা ভাঙার চেষ্টা করে, তখন আমি এবং আমার সরকার সবকিছু করব এই সন্ত্রাস থামাতে।” তিনি

আরও জানান, কূটনৈতিক সমাধানের পথ কার্যত শেষ, তাই সামরিক ও রাজনৈতিক চাপের বিকল্প নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর