ট্রাম্পের শুল্ক আরোপ, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫

ট্রাম্পের শুল্ক আরোপ, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক শুল্ক খেলায় তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ট্রাম্পের চাপানো শুল্কের জবাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে, ইইউ ও কানাডা পাল্টা ব্যবস্থা নেওয়ায় আরও শুল্ক আরোপের অঙ্গীকার করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, তিনি অবশ্যই পাল্টা ব্যবস্থা নেবেন। আগামী মাসে বিশ্বের বিভিন্ন দেশের ওপর ‘পাল্টা’ শুল্কহার প্রকাশ করবেন। তারা আমাদের দিকে যা ছুড়বে, আমরা তা-ই ফেরত দেব। বিবিসি লিখেছে, এই হুমকি বাণিজ্যযুদ্ধের উত্তেজনা আরও তীব্র করেছে। তাতে অর্থনীতি ও ভোক্তার ওপর প্রভাব নিয়ে যে উদ্বেগ তৈরি করেছে, তা বিশ্বের অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারকেও নাড়া দিয়েছে। ইইউ বলছে, তারা ২৬ বিলিয়ন ইউরো

(২১ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড বা ২৮ দশমিক ৩ বিলিয়ন ডলার) মূল্যের মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা ১ এপ্রিল থেকে মার্কিন পণ্যের ওপর চলমান শুল্ক স্থগিতাদেশ প্রত্যাহার করবে এবং এপ্রিলের মাঝামাঝি নাগাদ নতুন পাল্টা ব্যবস্থার প্রস্তাব দেবে। এক বিবৃতিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, আমরা অর্থবহ সংলাপে অংশ নিতে প্রস্তুত। আমি বাণিজ্য কমিশনার মারোস সেফচোভিচকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করে আরও ভালো সমাধান খুঁজে বের করার দায়িত্ব দিয়েছি। এদিকে মার্কিন অর্থনীতি পুনর্গঠন যাত্রায় ট্রাম্পের কর্মকাণ্ডকে খামখেয়ালিপূর্ণ মনে করছে দেশটির অধিকাংশ জনগণ। বুধবার শেষ হওয়া রয়টার্স ও ইপসোস পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে

আসে। জরিপে অংশগ্রহণকারী প্রায় ৫৭ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্পের শুল্ক আরোপকে ঘিরে বাণিজ্যযুদ্ধ সূচনার আশঙ্কা দেখা দিয়েছে। রয়টার্স জানায়, মার্কিন অভিবাসী আটককেন্দ্রে আর বন্দি ধারণক্ষমতা নেই। অভিবাসন ও শুল্ক প্রয়োগ বা আইসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার জানিয়েছেন, এখন সব মিলিয়ে ৪৭ হাজার ৬০০ মানুষকে আটকে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী