ট্রাম্পের ‘যৌন কেলেঙ্কারি’ নিয়ে ইলন মাস্কের পোস্ট ৪৮ ঘণ্টা পর ডিলেট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৫

ট্রাম্পের ‘যৌন কেলেঙ্কারি’ নিয়ে ইলন মাস্কের পোস্ট ৪৮ ঘণ্টা পর ডিলেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৫ |
কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ফাইলে নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দিন দুয়েক আগে এমনটাই দাবি করেছিলেন শনিবার দুপুরে বিতর্কিত পোস্টটি ডিলিট করেছেন টেসলা-কর্তা। বৃহস্পতিবার মাস্ক নিজের এক্স হ্যান্ডলে দাবি করেছিলেন, ‘এপস্টিন ফাইল’-এ ট্রাম্পের নাম রয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে ‘বড় বোমা’ ফেলার হুঁশিয়ারিও দিয়েছিলেন মাস্ক। তিনি আরও দাবি করেন, শুধু এ কারণেই ফাইলটি প্রকাশ্যে আনা হয়নি। বোমা সংক্রান্ত পোস্টটি উদ্ধৃত করে মাস্ক পুনরায় লেখেন, ভবিষ্যতের জন্য এটা মাথায় রেখে দিন। সত্যি সামনে আসবেই। কিন্তু ৪৮ ঘণ্টার মাথায় সেই পোস্টটি মুছে ফেলেছেন তিনি। প্রসঙ্গত, জেফ্রি এপস্টিন নামের এক কুখ্যাত যৌন অপরাধীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে একজনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছিলেন ভার্জিনিয়া

জিফরে নামের এক মহিলা। মামলার নথিতে এপস্টিন-ঘনিষ্ঠদের যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছিল। ইতিমধ্যে একাধিক বার কানাঘুষো শোনা গিয়েছে, ওই ফাইলে নাম রয়েছে বিল ক্লিন্টন থেকে ডোনাল্ড ট্রাম্প, স্টিফেন হকিং থেকে মাইকেল জ্যাকসন-সহ বিশ্বের তাবড় ব্যক্তির। এপস্টিনের নথি অনুযায়ী, তারা প্রত্যেকেই তার পৃষ্ঠপোষকতায় যৌনাচারে যুক্ত ছিলেন। আরও শোনা যায়, এপস্টিনের বিলাসবহুল বিমান ‘লোলিটা এক্সপ্রেস’-এ চেপে বেশ কয়েকবার বিভিন্ন দেশে গিয়েছিলেন ট্রাম্প। চলতি বছরের গোড়ায় ওই ফাইলের একাংশ প্রকাশ্যে আনা হয়। কিন্তু বৃহস্পতিবার মাস্ক ওই ফাইলের পুরো অংশ প্রকাশ্যে আনার দাবি জানান। শুধু তা-ই নয়, একটি সাক্ষাৎকারে সম্প্রতি প্রশ্নকর্তার সুরে সুর মিলিয়ে মাস্ককে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘ইমপিচ’ (পদচ্যুত) করা উচিত

এবং তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বসানো উচিত। প্রতিক্রিয়া হিসেবে ট্রাম্পও বলেন, আমি ইলনের ব্যাপারে খুবই হতাশ। তার সঙ্গে আর দারুণ সম্পর্ক থাকবে কি না জানা নেই। একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্টে বোঝা গিয়েছিল, দু’জনের মধ্যে ‘দারুণ সম্পর্ক’ আর নেই। তবে শনিবার মাস্ক পোস্ট ডিলিট করায় ফের দানা বেঁধেছে জল্পনা। এ ঘটনা ট্রাম্প-মাস্ক ঠান্ডা যুদ্ধ শেষের ইঙ্গিত হতে পারে, এমনটাই মনে করছেন অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার