ট্রাম্পের নীতির বলি রাজকন্যা এলিজাবেথ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

ট্রাম্পের নীতির বলি রাজকন্যা এলিজাবেথ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের শিক্ষা নীতিতে সাম্প্রতিক পরিবর্তনের কারণে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বেলজিয়ামের রাজকন্যা এলিজাবেথ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ওপর কঠোরতা আরোপ করায় তার ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে দেখা দিয়েছে জটিলতা। ২৩ বছর বয়সী এলিজাবেথ ইতিমধ্যেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জননীতি (ডেমোগ্রাফি) বিষয়ের প্রথম বর্ষ সম্পন্ন করেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সাময়িকভাবে স্থগিত করায় তার উচ্চশিক্ষা চলমান রাখা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। বেলজিয়াম রাজপ্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজকন্যার শিক্ষাগত অগ্রগতি বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করছে। মুখপাত্র লোর ভ্যানডোর্ন বলেন, "এলিজাবেথ তার প্রথম বর্ষ শেষ করেছেন। নতুন এই নিয়মের বাস্তব প্রভাব কেমন হবে, তা কিছুদিনের মধ্যে পরিষ্কার হবে।" রাজপ্রাসাদের যোগাযোগ

পরিচালক জেভিয়ার বেয়ার্ট জানান, "আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সিদ্ধান্ত খতিয়ে দেখছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।" হার্ভার্ডের জননীতি বিভাগে দুই বছরের একটি স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন এলিজাবেথ। তার আগেই তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাজনীতিতে ডিগ্রি অর্জন করেন। রাজা ফিলিপ ও রানি ম্যাথিল্ডের জ্যেষ্ঠ সন্তান হিসেবে ভবিষ্যতে বেলজিয়ামের সিংহাসনের উত্তরাধিকারী তিনি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত স্থগিত করেছে, যা কিছুটা স্বস্তি এনে দিতে পারে বিদেশি শিক্ষার্থীদের জন্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক