ট্রাম্পের ট্রুথ সোশ্যালে যোগ দিয়ে ‘আনন্দিত’ মোদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫

ট্রাম্পের ট্রুথ সোশ্যালে যোগ দিয়ে ‘আনন্দিত’ মোদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ |
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পডকাস্ট শো শেয়ার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ যোগ দিলেন মোদি। এর মধ্য দিয়ে মোদি ট্রুথ স্যোশালে যোগ দেওয়া অল্প কয়েকজন বিশ্বনেতার কাতারে শামিল হলেন। সোমবার ট্রুথ স্যোশালে প্রথম পোস্টে মোদি শেয়ার করেছেন ২০১৯ সালে তার যুক্তরাষ্ট্র সফরের সময় টেক্সাসের হিউস্টোনে ট্রাম্পের সঙ্গে তোলা একটি ছবি। সঙ্গে লিখেছেন, ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে যোগ দিতে পেরে আনন্দিত। রোববারই জনপ্রিয় মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে সাক্ষাৎকার দেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। তিন ঘণ্টার ওই পডকাস্টে নানা বিষয়ে কথা বলেছেন তিনি। সেখানে যেমন উঠে এসেছে গুজরাট দাঙ্গার কথা, তেমনই ছোটবেলার কথা বলেছেন মোদি। চীনের সঙ্গে

ভারতের সম্পর্কের কথাও বলেন তিনি। আর এই পডকাস্টেই ট্রাম্পের সঙ্গে মোদি তার সুসম্পর্কের কারণ ব্যাখ্যা করেন। ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির কথা বলতে গিয়ে মোদি নিজের ‘ভারত প্রথম’ নীতির কথা তুলে ধরেন। তারপরই বলেন, একই ধরনের ভাবনাচিন্তার জন্যই দুইজনের এত ভাল সম্পর্ক। মোদির এই তিন ঘণ্টার পডকাস্টেরই ইউটিউব লিঙ্ক সোমবার ট্রুথ স্যোশালে শেয়ার করেন ট্রাম্প। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ট্রুথ স্যোশাল চালু করেছিলেন ট্রাম্প। সে সময় জো বাইডেনের কাছে নির্বাচনে হেরে ট্রাম্প ক্যাপিটল হিল সহিংসতায় উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেকারণে মাইক্রোব্লগিং সাইট, তৎকালীন টুইটার (বর্তমানে এক্স) এবং ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল। এরপরই নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করেন ট্রাম্প। ‘ট্রুথ সোশ্যাল’- ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি

গ্রুপ’-এর মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী