ট্রাম্পের উপদেষ্টা থাকাকালে নিয়মিত মাদক নিতেন ইলন মাস্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৫

ট্রাম্পের উপদেষ্টা থাকাকালে নিয়মিত মাদক নিতেন ইলন মাস্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়মিতভাবে মাদক সেবন করতেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এবং বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। এ সময় তিনি কেটামিন, এক্সট্যাসি এবং সাইকেডেলিক মাশরুমের মতো বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করতেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩১ মে) নিউইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, মাস্ক প্রায় প্রতিদিন কেটামিন সেবন করতেন এবং সব সময় সঙ্গে রাখতেন প্রায় ২০ ধরনের ওষুধে ভরা একটি বক্স। এর আগে এক সাক্ষাৎকারে মাস্ক স্বীকার করেছিলেন যে, তিনি প্রতি দুই সপ্তাহে অল্প পরিমাণ কেটামিন গ্রহণ করেন। তবে ২০২৩ সালের বসন্তে তার মাদকসেবনের মাত্রা এতটাই

বেড়ে যায় যে, তা শারীরিকভাবে ক্ষতিকর পর্যায়ে পৌঁছে যায়। নিউইয়র্ক টাইমস জানায়, অতিরিক্ত কেটামিন সেবনের ফলে মাস্কের মূত্রথলির সমস্যাও দেখা দেয়। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের নির্বাচনী প্রচারে মাস্ক যখন ২৭৫ মিলিয়ন ডলার অনুদান দেন এবং যুক্তরাষ্ট্র সরকারের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডজ) পরিচালনার দায়িত্ব পান, তখন তার মাদক গ্রহণের প্রবণতা আরও তীব্র হয়ে ওঠে। এই সময় তিনি গুরুত্বপূর্ণ সরকারি বৈঠকে অংশগ্রহণ করেন এবং বাজেট সংক্রান্ত নানা সিদ্ধান্তেও ভূমিকা রাখেন। তবে এত গুরুতর দায়িত্ব পালনকালে মাস্ক মাদকের প্রভাবাধীন ছিলেন কি না, সে বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) জানিয়েছে, এক্সট্যাসি একটি শিডিউল-১ শ্রেণির নিষিদ্ধ মাদক, যার

চিকিৎসাগত কোনো স্বীকৃতি নেই এবং যা ফেডারেল কর্মীদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে মাস্ক একজন ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে চিহ্নিত থাকায় তার ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিলভাবে প্রযোজ্য ছিল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্বের প্রভাবশালী এক প্রযুক্তি উদ্যোক্তার এমন আচরণ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে- গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় কীভাবে কেউ নিয়মিতভাবে মাদক গ্রহণ করতে পারেন?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক