ট্রাম্পকে বুকে জড়ালেন ১৩ বর্ষী কিশোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫

ট্রাম্পকে বুকে জড়ালেন ১৩ বর্ষী কিশোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে দেখা করেছেন সিক্রেট সার্ভিস এজেন্ট ডিজে ড্যানিয়েল। বুধবার রাতে ডিজের সঙ্গে ছিল তার পরিবার। হোয়াইট হাউসের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ড্যানিয়েল ট্রাম্পের চেয়ারের পাশে দাঁড়িয়ে আছেন এবং এক সময় বুকে জড়িয়ে নিচ্ছেন। ট্রাম্প ডেস্কে বসেই প্রশ্ন করে, কি দারুণ তোমার পরিবার। ১৩ বর্ষী কিশোর তখন বলেন, ‘আমি আরও একটি জিনিস নিয়ে এসেছি, তা হল একটি বড় হাগ।’ তখন তার দুই হাত দিয়ে চেয়ারে বসে থাকা ট্রাম্পকে জড়িয়ে নেন। মার্কিন প্রেসিডেন্ট এমন অবস্থায় খানিকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। ধাতস্ত হয়ে বলেন, ‘ওকে ভালো। এটা সত্যিই দারুণ। দেখো কত দুর্দান্ত এক পরিবার পেয়েছো।’ এরপর আমেরিকার প্রেসিডেন্ট

হাত মেলান ড্যানিয়েলের বাবার সঙ্গে। কুশলাদি বিনিয়ম করেন। হোয়াইট হাউসের পোস্ট করা ভিডিওতে দুজন শিশুকেও দেখা যায়। ডিজে ড্যানিয়েলের গল্প তারপর বিশদভাবে বর্ণনা করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ড্যানিয়েলের মস্তিষ্কের ক্যান্সার ধরা পড়েছে। সে আর মাত্র পাঁচ মাস বাঁচবে। ’ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন কংগ্রেসে প্রথম বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘আজ রাতে, ডিজে, আমরা তোমাকে সবচেয়ে বড় সম্মান জানাবো। আমি আমাদের নতুন সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কুরানকে তোমাকে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের এজেন্ট হিসেবে নিয়োগ কার জন্য অনুরোধ করেছি। ’ ট্রাম্প আরও বলেন, সে (ডিজে) সব সময় পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেছে।’ পরে ট্রাম্প হাইস্কুলের সিনিয়র জেসন হার্টলিকে বলেন, ‘তোমার

আবেদন গৃহীত হয়েছে। ’ তার (জেসন) ‘সবচেয়ে বড় স্বপ্ন’ হলো মার্কিন সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্টে যোগ দেওয়া। তিনি বলেন, ‘হার্টলি ক্যাডেট কর্পসে যোগ দেবে। সে সব সময় তার বাবার উত্তরাধিকার বহন করতে চেয়েছিলেন।’ পরে ডিজের হার্টলিকে হাই ফাইভ দিতে দেখা গেছে। ভাষণে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ‘আমেরিকা ফিরে এসেছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন