ট্রাকভরে কাগজপত্র নিয়ে ইসিতে এনসিপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫
     ৮:৪৬ অপরাহ্ণ

ট্রাকভরে কাগজপত্র নিয়ে ইসিতে এনসিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ | ৮:৪৬ 151 ভিউ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধন শর্ত পূরণ করতে যেসব কাগজপত্র প্রয়োজন, ট্রাকে করে সেগুলো নির্বাচন ভবনে নিয়ে আসার কথা বলেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। রোববার (২২ জুন) বিকেল ৪টার দিকে নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এনসিপি নির্বাচন কমিশনে দল হিসেবে নিবন্ধনের আবেদন জমা দেয়। সেখানে দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়েছেন তারা। এই নিবন্ধনে পেলেই এনসিপির পক্ষে দল হিসেবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ মিলবে। নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশনের

নিবন্ধন পেতে যে শর্ত পূরণ করতে হয়, তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তা ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে। আমাদের একটি প্রতিনিধি দল ভিতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দিয়েছে। আবেদন জমা দেওয়ার কাজ শেষ হওয়া পর্যন্ত নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আবেদনের মূল কপি জমা দিয়ে সবাই মিলে একটি সংবাদ সম্মেলন করব। এপর্যন্ত সকলকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে। নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধনের শর্ত হল– দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়। সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে। দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র,

নির্বাচনি ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন তা যাচাই-বাছাই শুরু করবে। নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীকসহ নিবন্ধন সনদ দেবে। বর্তমানে বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ যুক্তরাষ্ট্র, দুবাই ও আজারবাইজান: সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার ১২ হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য! সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today