টেলিযোগাযোগ প্রকৌশলী আবু হেনার বিরুদ্ধে হিজবুত তাহরীর সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫

টেলিযোগাযোগ প্রকৌশলী আবু হেনার বিরুদ্ধে হিজবুত তাহরীর সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫ |
টেলিযোগাযোগ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী আবু হেনা মোস্তফা সালামের (বিসিএস টেলিকম পরিচিতি নং- ২২৫৪) বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জন, ভুয়া ভিওআইপি ব্যবসা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সাথে সম্পৃক্ততার গুরুতর অভিযোগ উঠেছে। এছাড়াও গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের সাথে মিশে পুলিশ ও সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার অভিযোগও পাওয়া গেছে এই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। সূত্র জানায়, বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে ২২তম বিসিএস-এর মাধ্যমে টেলিযোগাযোগ ক্যাডারে যোগদান করেন আবু হেনা মোস্তফা সালাম। অভিযোগ রয়েছে, তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে তার বাবার সখ্যতার সুবাদে তিনি সুবিধাজনক পোস্টিং পান। ঢাকায় কর্মরত থাকাকালে তিনি অবৈধ উপায়ে বিপুল বিত্তবৈভবের মালিক হন। রাজধানীর

মিরপুরের পাইকপাড়ায় (২৩০, আহম্মদনগর) বাড়ি নির্মাণ এবং বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকে প্লট কেনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে টাকার বিনিময়ে তিনি বৈদেশিক টেলিযোগাযোগ অঞ্চলে পোস্টিং নেন। সেখানে থাকাবস্থায় অবৈধ ভিওআইপি (VoIP) ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বনানী থানায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা (মামলা নং- ৪০) দায়ের করা হয় এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় আবু হেনা মোস্তফা সালাম ধীরে ধীরে উগ্রবাদের দিকে ঝুঁকে পড়েন বলে অভিযোগ রয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস. ওয়াজেদ আলির সাথে সখ্যতার মাধ্যমে তিনি হিজবুত তাহরীরের কার্যক্রমে যুক্ত

হন এবং অস্ত্র চালনার প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহে মনোযোগ দেন বলে জানা গেছে। জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলনের শুরু থেকেই তিনি সশস্ত্র অবস্থায় মাঠে নামেন। অভিযোগ রয়েছে, তিনি আন্দোলনকারীদের সাথে মিশে নির্বিচারে গুলি চালিয়ে পুলিশ সদস্য এবং সাধারণ শিক্ষার্থীদের আহত করেন, যার ফলে প্রাণহানির ঘটনাও ঘটে। বিসিএস টেলিকম সমিতির হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব কর্মকাণ্ড নিয়ে তাকে গর্বভরে প্রচার করতেও দেখা গেছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। সরকারি চাকরিতে বহাল থেকে এমন জঙ্গি তৎপরতা চালানোয় তার অবিলম্বে অপসারণ ও বিচার দাবি করেছেন সংশ্লিষ্টরা। এসব অভিযোগের বিষয়ে আবু হেনা মোস্তফা সালামের বক্তব্য জানতে তার মুঠোফোন নম্বরে (+880 15 5357 3392) একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ

করেননি। এছাড়া তার ইমেইল ঠিকানায় (abuhena1976@yahoo.com) যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তার ফেসবুক আইডিটি লক থাকায় সেখানেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম