টেলর সুইফটকে ‘মূল্য দিতে হবে’ কেন বললেন ট্রাম্প? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ September, ২০২৪

টেলর সুইফটকে ‘মূল্য দিতে হবে’ কেন বললেন ট্রাম্প?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ September, ২০২৪ |
বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী পপ তারকা টেলর সুইফট। সম্প্রতি প্রকাশ্যে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন জানিয়েছেন। মঙ্গলবার তিনি এক ইনস্টাগ্রাম পোস্টে বলেন, হ্যারিস একজন ‘দক্ষ ও স্থির নেতৃত্বের অধিকারী’ এবং তিনি কমলা হ্যারিস ও তার রানিংমেট টিম ওয়ালজকেই ভোট দেবেন। সুইফটের এ সমর্থন জানানোর পরই বুধবার প্রতিক্রিয়া জানান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এদিন ফক্স নিউজে নিজের প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি কখনোই টেলর সুইফটের ভক্ত ছিলাম না... তিনি খুবই উদারপন্থি। তিনি সবসময় একজন ডেমোক্রেটকেই সমর্থন করেন এবং তাকে এর জন্য সম্ভবত মূল্য দিতে হবে’। এদিকে মার্কিন পপ তারকার এমন পদক্ষেপ তার ভক্তদের মধ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ

করে অনেকেই এখন ‘সুইফটিজ ফর কমলা’ নামক একটি প্রচারণা শুরু করেছে। যদিও সুইফট অতীতে নির্বাচনী বিষয়ে অনেকটা নিরবই ছিলেন। তবে তিনি এবার এআই-জেনারেটেড ভুয়া ছবি দেখে উদ্বিগ্ন হন এবং নিজের অবস্থান পরিষ্কার করার সিদ্ধান্ত নেন। সুইফট বলেন, ‘আমি বিশ্বাস করি যে, আমরা এ দেশে আরও অনেক কিছু অর্জন করতে পারি, যদি আমাদের নেতৃত্ব হয় স্থিতিশীল এবং বিশৃঙ্খলামুক্ত’। সেই সঙ্গে ভোটের আগে তিনি তার ভক্তদের পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা করতেও উৎসাহিত করেন এবং জানান, ‘গবেষণাও আপনার এবং সিদ্ধান্তও আপনার’। সুইফট এ সময় বিশেষভাবে হ্যারিসের রানিংমেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের প্রশংসা করেন, যিনি এলজিবিটিকিউ অধিকার, নারীর অধিকার এবং আইভিএফ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। টেলর সুইফট

এর আগেও রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন। তিনি ২০২০ সালে জো বাইডেনকে সমর্থন জানান এবং এলজিবিটিকিউ+ অধিকার নিয়ে তার গানের মাধ্যমে বার্তা দেন। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচনের আগেরদিন গ্রেপ্তার করেও দাবিয়ে রাখা যায়নি, বিপুল ভোটে আওয়ামী লীগ নেতার জয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ফ্রান্সে জুলাই৩৬ঃ ছাত্র আন্দোলনে উত্তেজনা চরমে, এক দিনে প্রায় ২ হাজার গ্রেপ্তার ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, হাফেজকে গাছের সাথে বাঁধল জনতা বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার ৯ গোল খেয়ে হারের পর নাইটক্লাবে বাংলাদেশি খেলোয়াড়দের নারী নিয়ে ফূর্তির ছবি-ভিডিও ভাইরাল! দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার