টেক্সাসে ভয়াবহ বন্যা: নিহত বেড়ে ৫১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ July, ২০২৫

টেক্সাসে ভয়াবহ বন্যা: নিহত বেড়ে ৫১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ July, ২০২৫ |
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৫ শিশু রয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছেন, এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। এদিকে, ক্যাম্প মিস্টিক নামক গার্লস সামার ক্যাম্পের চারজন শিশুর মৃত্যু পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বাকি অনেক পরিবার এখনো তাদের সন্তানদের খোঁজে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন। শুক্রবারের আকস্মিক বন্যার পর থেকে কের কাউন্টির ক্যাম্প মিস্টিকের ২৭ জন কিশোরীসহ নিখোঁজদের খুঁজে বের করতে জোরালো অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। সেখানের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, আমাদের মূল লক্ষ্য এখন নিখোঁজদের উদ্ধারে অব্যাহত ও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া। অনেক এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও অবস্থা এখনো সংকটজনক। প্রেসিডেন্ট ডোনাল্ড

ট্রাম্পের প্রশাসন অ্যাবট কর্তৃক ঘোষিত ফেডারেল দুর্যোগ ঘোষণা অনুমোদন করেছে, যার মাধ্যমে টেক্সাসে ত্রাণ পাঠানো সহজ হবে। যদিও চলতি বছর ট্রাম্প প্রশাসন কয়েকটি অনুরোধ প্রত্যাখ্যান করে রাজ্য সরকারগুলোর ওপর দায়িত্ব চাপানোর নীতি নিয়েছিল, তবে এবার টেক্সাসে কেন্দ্রীয় সহায়তা পাঠানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার