টিকটক নিষিদ্ধের শঙ্কায় নতুন চীনা অ্যাপে ঝুঁকছে মার্কিনিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫

টিকটক নিষিদ্ধের শঙ্কায় নতুন চীনা অ্যাপে ঝুঁকছে মার্কিনিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫ |
আগামী ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে চীনা শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। যদি দেশটির সুপ্রিম কোর্ট অ্যাপটির চীনা মালিক বাইটড্যান্সের আপিল গ্রহণ করে নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলেন, তবে মার্কিন মুলুকে টিকে থাকবে টিকটক। তবে তার আগেই দেশটির টিকটক ব্যবহারকারীরা নতুন অ্যাপে ঝুঁকেছে। সেটিও অন্য একটি চীনা অ্যাপ। নিজেদের ‘টিকটক রিফিউজি’ বলে পরিচয় দেওয়া ওই ইউজাররা দেদার রেডনোট ডাউনলোড করেছেন। সোমবার অ্যাপলের মার্কিন অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় চলে এসেছে রেডনোট। খবর বিসিবি বাংলার। টিকটকের মার্কিন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৭ কোটি। যারা প্রতিদিন গড়ে ৫১ মিনিট করে অ্যাপটি ব্যবহার করেন। তবে অ্যাপটি সেখানে নিষেধাজ্ঞার কবলে পড়লে মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম রিলস

এবং গুগলের ইউটিউব শর্টস সবচেয়ে বড় সুবিধা পাবে। টিকটক শপের মতো সরাসরি পণ্য কেনার সুবিধা অন্য কোনো প্ল্যাটফর্মে এখনো পুরোপুরি কার্যকর নয়। সেক্ষেত্রে ই-কমার্স সাইটগুলোর ব্যবসা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে অন্য অ্যাপের ওপর ইউজাররা ঝুঁকে যেতে পারে। তবে নিষিদ্ধের আগেই সেটি দেখা যাচ্ছে। সব কিছুর মাঝে নতুন ইউজারদের স্বাগত জানিয়েছে রেডনোট। ‘টিকটক রিফিউজি’দের বিষয়ে ইতিমধ্যে ৬৩ হাজার পোস্ট আছে। সেখানে নতুন ইউজারদের শেখানো হয়েছে কীভাবে রেডনোট ব্যবহার করতে হয়। পাশাপাশি শেখানো হয়েছে কীভাবে প্রচলিত চীনা বাক্যাংশের ব্যবহার করতে হয়। চীন, তাইওয়ান এবং অন্যান্য ম্যান্ডারিন-ভাষী জনগোষ্ঠীর তরুণদের কাছে আগে থেকেই জনপ্রিয় এই অ্যাপ। তারা টিকটকের প্রতিদ্বন্দ্বীও। চীনা সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির

কারণে তাইওয়ানের সরকারি কর্মকর্তাদের রেডনোট ব্যবহার নিষিদ্ধ রাখা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে এর ব্যবহারকারীরা, মূলত শহর-কেন্দ্রিক তরুণীরা বিভিন্ন বিষয়ে পরামর্শ আদানপ্রদান করে থাকেন। তা সে প্রেম সম্পর্কিত বিষয়ই হোক বা ফ্যাশন। তবে বর্তমানে রেডনোটের ইউজার সংখ্যা মাসে প্রায় ৩০ কোটি। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে টিকটকের উপর একটা মামলা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ পরিষদ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এ টিকটকের বিরুদ্ধে বিল পাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হয় টিকটককে যুক্তরাষ্ট্রে সঞ্চালনার জন্য ওই প্ল্যাটফর্ম বিক্রি করতে হবে বা মার্কিন দেশে ওই অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এর জন্য টিকটককে ১৯ জানুয়ারি পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে