টিকটককে যুক্তরাষ্ট্রে আরও ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

টিকটককে যুক্তরাষ্ট্রে আরও ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
চীনা কোম্পানি বাইটড্যান্স-এর মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্রে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য দ্বিতীয়বারের মতো ৭৫ দিনের সময় দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে টিকটককে তার যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রির ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। তা না হলে দেশটিতে বন্ধ হয়ে যেতে পারে অ্যাপটি। এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ এ লিখেছেন, ‘টিকটক বন্ধ হয়ে যাক তা আমরা চাই না। আমরা টিকটক ও চীনের সঙ্গে চুক্তিটি সম্পন্ন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ গত জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিনের সময় দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এই সময়সীমা

আজ শনিবারে শেষ হওয়ার কথা ছিল। নতুন সময়সীমা অনুসারে টিকটক এখন আরও কিছুদিন সময় পেল। খবর- বিবিসি জানুয়ারিতে জারি করা নির্বাহী আদেশে- উল্লেখ করা সময়ের মধ্যে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল অফিসকে নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, সাময়িক এই পদক্ষেপ ‘আমার প্রশাসনকে টিকটকের প্রতি শ্রদ্ধা রেখেই একটি যথাযথ পদক্ষেপ গ্রহণের সুযোগ এনে দেবে’। ওভাল অফিসে এটি স্বাক্ষরের পর সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‌‘টিকটকের বিষয়ে প্রতিটি ধনী মানুষ আমাকে কল করেছিল।’ গত বছর কংগ্রেসে একটি দ্বিদলীয় আইন পাস হয়। এ আইন অনুসারে, ছয় মাসের মধ্যে টিকটকের নিয়ন্ত্রণমূলক অংশ বিক্রির জন্য বাইটড্যান্সের ওপর চাপ সৃষ্টি করা হয়। অন্যথায় অ্যাপটি

যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে। শুক্রবার এক বিবৃতিতে বাইটড্যান্স জানায়, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এখনো কোনো চুক্তি সম্পন্ন হয়নি। কোম্পানির এক মুখপাত্র বলেছেন, ‘কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো নিষ্পত্তি করা বাকি এবং যেকোনো চুক্তি চীনা আইনের অধীনে অনুমোদন নিতে হবে।’ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছিল যে, চীন গুপ্তচরবৃত্তি এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য টিকটক ব্যবহার করতে পারে। তাই চীনা মালিকানা থেকে টিকটককে আলাদা করতে হবে। টিকটক বন্ধ করার বিরোধিতাকারীরা দাবি করেন, এটি বাক্‌স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!