টঙ্গীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৫

টঙ্গীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ |
গাজীপুর মহানগরের টঙ্গীর গাজীপুর এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে টঙ্গী পশ্চিম থানার অন্তর্গত সেটার্ন টেক্সটাইল ও হোপলুন ফ্যাক্টরির সামনের সড়কে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি ককটেল বিস্ফোরণ ঘটে এবং পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্হানীয়রূ জানায়, দীর্ঘদিন ধরে ঝুট মালামাল ব্যবসা নিয়ে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা ও ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই এ সহিংসতার ঘটনা ঘটে । ঘটনার পর পর কাজী হুমায়ুন সাংবাদিকদের বলেন, “আমার

সঙ্গে করা একটি জুট ব্যবসার চুক্তি হালিম মোল্লা জোরপূর্বক ছিনিয়ে নিতে চাইছে। আজও তার নেতৃত্বে ১৫০-২০০ জন এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ও বোমা ফাটায়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দুজনই বিএনপির গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির অনুসারী।” ঘটনার বিষয়ে হালিম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে সংঘর্ষস্থল এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “প্রায়ই এমন ঘটনা ঘটে। এতে ব্যবসা-বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।” উল্লেখ্য, এর আগেও গত ২৩ মে একই জুট ব্যবসাকে কেন্দ্র করে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সে ঘটনায় সাংবাদিকসহ

অনেকে আহত হন এবং টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের ও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। বিএনপির গাজীপুর মহানগর সভাপতি শওকত হোসেন বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত। বিষয়টি কেন্দ্রীয় ফোরামে তোলা হবে এবং দলের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম