ঝড়ের তোড়ে গাছ উপড়ে হিমাচলে ৬ জনের প্রাণহানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৫

ঝড়ের তোড়ে গাছ উপড়ে হিমাচলে ৬ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৫ |
ভারতের হিমাচল প্রদেশের কুল্লুতে প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে সেখানে ত্রাণ কার্যক্রম ও উদ্ধার অভিযান চলছে। রোববার সন্ধ্যায় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, কুল্লু জেলার মানিকরণ গুরুদোয়ারার সামনে রাস্তার পাশে থাকা একটি বিশাল গাছ ঝড় ও বৃষ্টির কারণে ভূমিধসের সঙ্গে ভেঙে পড়ে।এতে ওই হতাহতের ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, গাছের বিশাল ডালপালা পার্ক করা গাড়িগুলোর ওপর আছড়ে পড়ছে। এ সময় আতঙ্কিত একব্যক্তি কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, ‘মা’ এবং ‘চলে গেছে, চলে গেছে’—সম্ভবত তার প্রিয়জনদের হারিয়ে তিনি

শোকে ভেঙে পড়েছিলেন। একই ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি রক্তমাখা শার্ট পরা এক নারীকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। সরকারি সূত্র জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং উদ্ধার কাজ চলছে। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে। জানা গেছে, মানিকরণ গুরুদোয়ারা মন্দিরটি ১,৮২৯ মিটার উচ্চতায় অবস্থিত এবং কুল্লু থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। আবহাওয়া সতর্কতা এদিকে হিমাচল প্রদেশের আবহাওয়া দপ্তর আগেই একটি হলুদ সতর্কতা (ইয়েলো ওয়ার্নিং) জারি করেছিল। ওই বার্তায় চম্বা, কাংগ্রা, কুল্লু এবং মান্ডি জেলায় বজ্রঝড়, বিদ্যুৎ চমকানো এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী