জ্বলছে ইসরাইল, পালাচ্ছে ইহুদীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ June, ২০২৫

জ্বলছে ইসরাইল, পালাচ্ছে ইহুদীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ June, ২০২৫ |
ইরানের হামলায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েল। দেশটির এ হামলায় ইসরায়েলিদের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছেন ইসরায়েলিরা। এজন্য মিসরের সিনাই উপদ্বীপে ব্যাপক ভিড় দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) তেহরান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করেছেন ইসরায়েলিরা। এজন্য তারা মিসরের সিনাই উপদ্বীপে ভিড় করছেন। হিব্রু সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক নাগরিক বলেছেন, আমি বরং মরুভূমির বিপজ্জনক যাত্রায় অংশ নেব, কিন্তু দখলকৃত অঞ্চলে আর থাকব না। তার এ বক্তব্যে ইসরায়েলের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে। অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি

কর্তৃপক্ষ বর্তমানে বসতি স্থাপনকারীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করায় অনেকে পাচারকারীদের মাধ্যমে নৌকায় করে সাইপ্রাসে পৌঁছানোর চেষ্টা করছেন। এই পাচারকারীরা নৌকার মাধ্যমে ইসরায়েলিদের সাইপ্রাসে নিয়ে যাচ্ছেন, যা বর্তমান সংকটের মধ্যে পালানোর একটি বিকল্প পথ হিসেবে দেখা যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা