জেলেনস্কিকে ‘প্রেসিডেন্ট পুতিন’ বলে সম্বোধন বাইডেনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪

জেলেনস্কিকে ‘প্রেসিডেন্ট পুতিন’ বলে সম্বোধন বাইডেনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ |
ফক্স নিউজ ২০২৪ সালের শীর্ষ রাজনৈতিক ভুলের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি ভুল অন্তর্ভুক্ত করেছে। যেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভুলবশত ‘প্রেসিডেন্ট পুতিন’ বলে সম্বোধন করেন। গত জুলাইয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে বাইডেন বলেন, ‘এখন আমি ইউক্রেনের প্রেসিডেন্টকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই, যিনি সাহস এবং সংকল্পে অনন্য। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, প্রেসিডেন্ট পুতিন’। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বাইডেনের এই ‘ভুল’ তার বক্তৃতার চেয়ে বেশি জনসাধারণের মনোযোগ আকর্ষণ করেছিল। তালিকায় স্থান পাওয়া অন্যান্য ভুল: বাইডেনের আরেকটি ভুল ছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ‘আবর্জনা’ বলে সম্বোধন করা। ডোনাল্ড ট্রাম্প নিজেও রয়েছেন এই তালিকায়। তিনি চলতি বছরের জানুয়ারিতে নিউ হ্যাম্পশায়ারের

এক সমাবেশে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে ভুল করে সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে গুলিয়ে ফেলেন। এছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসও রয়েছেন এই তালিকায়। অক্টোবরে এক টিভি সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, গত চার বছরে বাইডেনের পরিবর্তে তিনি ভিন্নভাবে কিছু করতেন কিনা। জবাবে কমলা বলেন, ‘এমন কিছুই আমার মনে আসছে না’। বাইডেনের ভুলের ঘটনা এবং অন্যান্য শীর্ষ রাজনীতিবিদদের ভুলের তালিকা নিয়ে ফক্স নিউজের এই প্রতিবেদন প্রচারমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে। সূত্র: তাস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু