জুনে মূল্যস্ফীতির হার কমে ৮ দশমিক ৪৮ শতাংশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

জুনে মূল্যস্ফীতির হার কমে ৮ দশমিক ৪৮ শতাংশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৫ শতাংশ। জুনের এ মূল্যস্ফীতি বিগত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২২ সালের জুলাইয়ে ৭ দশমিক ৪৮ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। এরপর এত কম মূল্যস্ফীতি আর হয়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সিপিআই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার জুনের মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এদিকে জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ, মে মাসে ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ৩৭ শতাংশ। তবে কমেছে শ্রমিকের মজুরি হারও। বিবিএস সূত্র জানায়, গত মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। এর

পর থেকে প্রতিমাসেই মূল্যস্ফীতি কমেছে। মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ৫ শতাংশ। আর এপ্রিলে এই হার ছিল ৯ দশমিক ১৭। এদিকে গ্রামে জুনে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশ, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৫। খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ, যা মে মাসে ছিল ৮ দশমিক ৩০। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি জুনে হয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ, যা মে মাসে ছিল ৯ দশমিক ৭৫। শহরে জুনে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ, যা এর আগের মাসে ছিল ৯ দশমিক ৫০ শতাংশ। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৯৯ শতাংশ, মে মাসে ছিল ৯

দশমিক ২৯। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৫৩ শতাংশ, যা মে মাসে ছিল ৯ দশমিক ৬৩। বিবিএস বলছে, জুনে শ্রমিকের মজুরি হার সামান্য কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৮ শতাংশে, যা এর আগের মাসে ছিল ৮ দশমিক ২১ শতাংশ। এক্ষেত্রে কৃষিতে জুনে মজুরি হার হয়েছে ৮ দশমিক ৪০ শতাংশ, মে মাসে ছিল ৮ দশমিক ৪৩। শিল্প খাতে মজুরি হার হয়েছে ৭ দশমিক ৮৭ শতাংশ, যা মে মাসে ছিল ৭ দশমিক ৯০ এবং সেবা খাতে জুনে মজুরি হার হয়েছে ৮ দশমিক ৪৩ শতাংশ, যা মে মাসে ছিল ৮ দশমিক ৪৫। এদিকে সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক

স্ট্যাটাসে জুনের মূল্যস্ফীতির তথ্য জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতিকৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে। খাদ্য মূল্যস্ফীতি উল্লে­খযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামী দিনে তা খুব দ্রুত কমে আসবে। এর ফলে টানা চার মাস সার্বিক মূল্যস্ফীতি কমল।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে