ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান?
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ
বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব
মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?
ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা
বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া
একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুরু
প্রয়াত রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুরু হয়েছে।
রোববার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে এ আলোচনা সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বের সভায় আরও উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মইন খান, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন থানা ও ইউনিটের নেতাকর্মীরা এ আলোচনা সভায় যোগ দিয়েছেন।



