জার্মানিতে আতশবাজিতে মৃত্যু বন্ধে হাজারো মানুষের আবেদন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫

জার্মানিতে আতশবাজিতে মৃত্যু বন্ধে হাজারো মানুষের আবেদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ |
ইউরোপের দেশ জার্মানিতে ব্যক্তি পর্যায়ে ফায়ারওয়ার্কস বা আতশবাজি পোড়ানো বন্ধ করার আহ্বান জানিয়ে আবেদন করেছেন ২৭ হাজারের বেশি জার্মান। এক অনলাইন পিটিশনের মাধ্যমে এই আবেদন জানান তারা৷ নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের বর্ষবরণ অনুষ্ঠানে আতশবাজি দুর্ঘটনায় হতাহতের পর এমন আবেদন জানান তারা৷ জার্মানির পুলিশ ইউনিয়ন অনলাইন পিটিশনটির আয়োজন করে। চলতি বছরের শুরুর রাতে আতশবাজি পোড়ানোর সময় দুর্ঘটনায় সারাদেশে অনেকে আহত এবং অন্তত পাঁচজন নিহত হয়েছেন৷ বেশ কিছু শহরে জরুরি সহায়তাকারী দলের উপর পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে৷ অবশ্য বিষয়টি যে এবারই প্রথম ঘটেছে এমন নয়৷ পাথরের নিক্ষেপের ঘটনায় রাজধানী বার্লিনের এক কর্মকর্তা আহত হয়েছেন৷ আহতের মাত্রা এমন ছিল যে, তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়৷ রাজনীতিবিদদের

দ্বীমত উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার ফায়ার ফাইটার্সদের সঙ্গে আলাপকালে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, বিষয়টি পরিস্কার যে, নতুন নিয়ম দরকার৷ তিনি বলেন, উদযাপনের জন্য কোনো ধরনের আড়ম্বর করা যেতে পারে সে বিষয়ে আমাদের পরিস্কার নিয়ম থাকতে হবে এবং যারা নিয়ম মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে৷ এটিই সঠিক পথ৷ এদিকে পুরোপুরি নিষিদ্ধ হয় এমন কোনো নিয়মের বিপক্ষে মত সাবেক বিচারমন্ত্রী মারকো বুশমানের৷ তিনি বলেন, পুরোপুরি নিষিদ্ধ করা যথাযথ হবে না কারণ এটি সামগ্রিক পর্যায়ের শাস্তি হয়ে উঠবে৷ রাজধানী বার্লিনের মেয়র কাই ভেঙ্গার বৃহস্পতিবার বলেন, এ বিষয়ে নতুন নিয়ম প্রয়োজন৷ তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেন৷ তিনি বলেন, বার্লিনের বেশিরভাগ মানুষ

শান্তিপূর্ণভাবে নতুন বছর উদযাপন করেছে৷ আমরা কেন তাদেরকে এবং তাদের পরিবারকে নতুন বছরের আনন্দময় ঐতিহ্যবাহী ফায়ারওয়ার্কস থেকে বিরত রাখব? পুলিশের সমর্থন নতুন বছরের আগেই জার্মানির পুলিশ ইউনিয়ন জিডিপি এবং জার্মান মেডিকেল ইউনিয়ন ব্যক্তিগত পর্যায়ের ফায়ারওয়ার্কস আয়োজনের নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায়৷ অনলাইন পিটিশনটি শুরু করা পুলিশ ইউনিয়নের যুক্তি, পুলিশ এবং জরুরি সহায়তাকারীদের উপর সহিংসতা ঠেকাতে এই নিষেধাজ্ঞা প্রয়োজন৷ সেইসঙ্গে ব্যক্তি পর্যায়ে না করে এমন আয়োজন শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্যও নিষেধাজ্ঞা প্রয়োজন বলে মত তাদের। ইউনিয়ন পক্ষ থেকে বলা হয়, সর্বশেষ আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তা গ্রহণযোগ্যতার সীমা ছাড়িয়ে গেছে৷

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম