জামায়াত নেতা মুহাদ্দিস আবু নছর আশরাফীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৫

জামায়াত নেতা মুহাদ্দিস আবু নছর আশরাফীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ |
চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (১১ জুন) বিকেলে কচুয়া উপজেলার ১০নং গোহাট উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, কচুয়া উপজেলার ১০নং গোহাট উত্তর ইউনিয়নে নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালানো হয়। এ সময় তাদের থেকে আবু নছর আশরাফীকে বাঁচাতে গিয়ে জামায়াতের দুজন কর্মী আহত হয়। তাদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন—মো. আরিফ হোসেন, রহিম, স্বপন, শাহপরান

ও মোহাম্মদ মুরাদ। এদের সবাই স্থানীয় বিএনপি নেতা ও ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী সুমনের অনুসারী বলে জানা গেছে। স্থানীয় সূত্র মতে, হামলাকারীদের মধ্যে শাহপরান ও রহিম আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও গত ৫ আগস্টের পর বিএনপিতে যোগ দেন। জানা গেছে, সুমন কচুয়ার আ. ন .ম এহসানুল হক মিলনের অনুসারী হিসেবে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন মাঠে তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ জানান, এ ব্যাপারে মামলা করা হবে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, জামায়াতের অনুষ্ঠানে হামলা হয়েছে শুনেছি। মামলা

দায়ের হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদকাসক্তি: ইসলামে কঠোর নিষেধাজ্ঞা, মহানবীর (সা.) সতর্কবার্তা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আগস্ট থেকে প্রকোপ বাড়ার শঙ্কা ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মার্কিন অবরোধকে ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় বিক্রি হচ্ছে ইরানের তেল, চূড়ান্ত গন্তব্য চীন বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা বেতনভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের বিশ্বকাপ ফাইনালের পর মারামারির ঘটনায় আর্জেন্টিনার তিন জনের বিরুদ্ধে ফিফার মামলা মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এর বাংলাদেশ সফর দ্য আউটলুককে শেখ হাসিনা: ‘বাংলাদেশ ভালো নেই, দেশকে বাঁচাতে, মানুষের পাশে দাঁড়াতেই ফিরব’ ঘটনাস্থলে না থেকেও জুলাই মামলা: আদালতে আত্মসমর্পণ ফেনী জেলা আওয়ামী লীগ নেতার বাউফলে গৃহবধূর সাথে পরকীয়া, জামায়াত সেক্রেটারিকে ব্যাপক উত্তম-মধ্যম খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার