‘জামায়াত আগে ছিল হেলমেট বাহিনী, এখন তারাই টুপি লাগিয়ে হামলা করে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

‘জামায়াত আগে ছিল হেলমেট বাহিনী, এখন তারাই টুপি লাগিয়ে হামলা করে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা বলেছেন, ‘জামায়াতের অনেক নেতাকর্মী আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে আমাদের বিএনপি, যুবদল ও ছাত্র মিছিলে হেলমেট পরে হামলা করেছে। এখনই তারা টুপি পরে আবারও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে।’ মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন উত্তর ৩ নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, ‘একটা দল (জামায়াত) আমাদের সঙ্গে ছিল। তারা অতীতে আমাদের ওপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল। চৌদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত জানে। তারা ইসলামের নামে মানুষকে ধোঁকা দেয়।

জামায়াত ইসলামী ইসলামের জন্য কিছুই করেনি। তিনি আরো বলেন, ‘জামায়াত সব সময় দলের স্বার্থ দেখে, তারা দেশের মানুষের কথা কোনো দিন চিন্তা করেনি। এরশাদকে জাতীয় বেঈমান বলে শেখ হাসিনা ভোটে অংশ নিয়েছিল, সেই সময় তাদের সফরসঙ্গী হয়েছিল জামায়াত। বিএনপির ছাড়া নির্বাচন করে তারা ১০ সিট পেয়ে এরশাদকে বৈধতা দিয়েছে। তখনও তারা দেশের মানুষের কথা চিন্তা না করে দলের স্বার্থ চিন্তা করেছে। অনুষ্ঠানে কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির আহ্বায়ক রাসেল মাহমুদ মজুমদার টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার মো. শাহ আলম রাজু, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান মুক্তু, মো. গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মাঈন উদ্দিন মিয়াজী, ইউনিয়ন

দক্ষিণ বিএনপির আহবায়ক মো. দলিলুর রহমান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম