জাতিসংঘে ইরানের প্রতিনিধিকে আক্রমণ ইসরাইলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫

জাতিসংঘে ইরানের প্রতিনিধিকে আক্রমণ ইসরাইলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ |
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ইসরাইলের প্রতিনিধি ড্যানি ড্যানন। খবর আল-জাজিরার। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ইরাভানি যখন আন্তর্জাতিক আইন রক্ষার আহ্বান জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ করেন, তখন ড্যানন তাকে ‘ভিকটিম সাজার নাটক’ করার অভিযোগ তোলেন। ড্যাননের কড়া মন্তব্য ছিল— মি. ইরাভানি, আপনি কোনো ভিকটিম নন। আপনি কূটনীতিকও নন। আপনি এক নেকড়ে, যিনি কূটনীতিকের মুখোশ পরে আছেন। ইরান সম্প্রতি বিয়ারশেভা শহরে একটি হাসপাতালের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার জন্য ড্যানন ইরানকে সরাসরি দায়ী করেন। যদিও ইরান দাবি করে, তাদের লক্ষ্য ছিল কাছাকাছি একটি সামরিক ঘাঁটি। ড্যানন শুধু ইরানকেই নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়কেও সমালোচনা করে বলেন,

আমরা আত্মরক্ষার জন্য কাউকে জবাবদিহি করি না। আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য দুঃখ প্রকাশ করি না। আমরা হুমকি নিরসনের জন্যও ক্ষমা চাই না। এ বিবৃতি এমন সময় এলো যখন বিশ্ব নেতারা ইসরাইল ও ইরানকে উত্তেজনা হ্রাসে আহ্বান জানাচ্ছেন। তবে ইসরাইলি দূতের এ স্পষ্ট অবস্থান ইঙ্গিত দিচ্ছে, পরিস্থিতি এখনো অতি উত্তেজনাপূর্ণ পর্যায়ে রয়েছে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরাইল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি ‘স্পষ্ট অবজ্ঞা’ দেখিয়েছে। শুধু তাই নয়, ইসরাইল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের ওপর একতরফাভাবে হামলা চালিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি