জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন ৫ অস্থায়ী সদস্য নির্বাচিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৫

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন ৫ অস্থায়ী সদস্য নির্বাচিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ |
দুই বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে নতুন পাঁচ দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৬-২৭ সালের জন্য নির্বাচিত দেশগুলো হচ্ছে- বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া ও লাইবেরিয়া। নিরাপত্তা কাউন্সিল জাতিসংঘের একমাত্র সংস্থা যেটি আইনি বাধ্যগত যেমন— নিষেধাজ্ঞা, শক্তির ব্যবহারের অনুমোদনের মতো সিদ্ধান্ত নিতে পারে। সংস্থাটির স্থায়ী সদস্য পাঁচটি দেশ হচ্ছে— যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। ১৫ সদস্যের অপর ১০টি দেশ অস্থায়ী। যার মধ্যে পাঁচটি দেশ প্রতি বছর নতুন করে যুক্ত হয়। বাহরাইন, কঙ্গো, লাটভিয়া, লাইবেরিয়া এবং কঙ্গো স্থলাভিষিক্ত হবে আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়েনা এবং স্লোভেনিয়ার। ভৌগলিক প্রতিনিধিত্ব নিশ্চিতে এই আসনগুলো আঞ্চলিক গ্রুপের

জন্য বরাদ্দ থাকে। তবুও সদস্যপ্রার্থী দেশ তাদের গ্রুপে অপ্রতিদ্বন্দ্বী থাকলেও জাতিসংঘের সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়। নতুন নির্বাচিত হওয়া বাহরাইন সাধারণ পরিষদে ১৮৬, কঙ্গো ১৮৩, লাইবেরিয়া ১৮১, কলম্বিয়া ১৮০ এবং লাটভিয়া ১৭৮টি দেশের ভোট পেয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবোককে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ৮০তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার