ছেলে ছাত্রলীগ করায় ঘরে ঢুকে মাকে কুপিয়ে হত্যা, মহেশখালীতে আতঙ্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৬

ছেলে ছাত্রলীগ করায় ঘরে ঢুকে মাকে কুপিয়ে হত্যা, মহেশখালীতে আতঙ্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৬ |
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে নিজ বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে শিল্পী শীল (৫০) নামে এক গৃহকর্ত্রী নির্মমভাবে খুন হয়েছেন। গতকাল ৭ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হোয়ানকের কালাগাজীর পাড়ায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেভাবে হত্যাকাণ্ডটি ঘটে ​স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্বামী রবি সওদাগর প্রতিদিনের মতো বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। তাঁদের সন্তানরা পড়াশোনার সূত্রে চট্টগ্রাম ও ঢাকায় অবস্থান করায় বাড়িতে শিল্পী শীল একাই ছিলেন। এই সুযোগে সন্ধ্যায় একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তাঁকে উপরি-উপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহতের ভাইপো নিকাশ শর্মা জানান, খবর পেয়ে দ্রুত বাড়িতে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার

করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছেলে ছাত্রলীগ করায় মাকে হত্যা ​পরিবার ও স্থানীয়দের দাবি, রবি সওদাগরের পরিবার অত্যন্ত শান্ত ও সামাজিক হিসেবে পরিচিত; কারো সঙ্গে তাঁদের ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। তবে নিহতের ছেলে শুভ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় রাজনৈতিক প্রতিপক্ষ এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের পদক্ষেপ ​মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহী-কলকাতা নতুন ট্রেন সার্ভিস চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ নোয়াখালীতে পাইপগান-কার্তুজ ও চাপাতিসহ যুবদল নেতা গ্রেপ্তার রোগ সারাতে এসে আরো অসুস্থ হওয়ার শংকায় রোগীরা: আনোয়ারায় লোডশেডিং ও তেলের অভাবে বেহাল স্বাস্থ্য কমপ্লেক্স ছেলে ছাত্রলীগ করায় ঘরে ঢুকে মাকে কুপিয়ে হত্যা, মহেশখালীতে আতঙ্ক ইউসিএল ২০২৬-২৭: চ্যাম্পিয়নস লিগের পূর্ণাঙ্গ সময়সূচি ও নতুন নিয়ম মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে নিখোঁজ যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার: পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের নওগাঁর মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী খুন, লুট হলো ৬ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ আসিয়ান কাপের আগে ফুটবলারদের চোটের ঝুঁকি নিয়ে ডুলির শঙ্কা পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু