ছাত্রশিবির-ছাত্রদল নেতাদের খুনসুটির ভিডিও ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫

ছাত্রশিবির-ছাত্রদল নেতাদের খুনসুটির ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ |
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়েছে। যার সমাপ্তি হয় ৫ আগস্ট তথা ৩৬ জুলাই। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত হয়। পাশাপাশি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অতিথিদের জন্য নির্ধারিত স্থানে আসতে থাকেন বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। অতিথিদের নির্ধারিত আসনে উপস্থিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। এ সময় তারা একে অপরের সঙ্গে খোশগল্প ও খুনসুটিতে মেতে উঠেন। এমন একটি

ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নাছির উদ্দীন নাছির ও সাদিক কায়েম একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন এবং নাছির জাহিদুল ইসলামের সঙ্গে হাত মেলান। এ সময় রাকিবুল ইসলাম রাকিব তাদের উদ্দেশ্যে করে কথা বলার পরই সবাই হাসাহাসি শুরু করেন। এরপরই শিবির সভাপতি জাহিদুল ইসলাম ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে চেয়ারে বসতে নিমন্ত্রণ করেন এবং ছাত্রদল সভাপতিও শিবির সভাপতিকে বসতে নিমন্ত্রণ করেন। পরে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জাহিদুল ইসলামকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও চেয়ারে বসেন। বিভিন্ন ক্যাপশন লিখে ভিডিওটি ফেসবুকের ওয়ালে শেয়ার করছেন নেটিজনরা। ফেসবুকে মন্তব্যের ঘরে কেউ কেউ করছেন নানা মন্তব্য। ভিডিওটির মন্তব্যের ঘরে আব্দুল মান্নান নামে একজন লেখেন, ‘এমন

একটা রাজনৈতিক পরিবেশ দেখতে চায় জনগণ। আরে ভাই দেশটা তো সবার। দেশের কল্যাণে একে অপরের গঠনমূলক সমালোচনা করুন কিন্তু পূর্বের ইতিহাস টেনে আর বিভেদ সৃষ্টি করেন না। ইনশাআল্লাহ আপনারা একত্রে থাকলে দেশ ও দেশের জনগণ ভালো থাকবে। আপনাদের জন্য দুআ র‌ইল।’ জুয়েল চৌধুরি নামে একজন লেখেন, ‘যে যেকোনো দল করতে পারে কিন্তু একসাথে থাকাটাই জরুরি।’ আব্দুল মালেক নামে একজন মন্তব্যে ঘরে লেখেন, ‘এমন সৌহার্দ্যপূর্ণ সহঅবস্থানের রাজনীতিই চাই আমরা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে