ছাত্রলীগ নেতাকে মারধরের ভিডিও করায় যুবককে পিটিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫

ছাত্রলীগ নেতাকে মারধরের ভিডিও করায় যুবককে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ |
গাজীপুরের কাপাসিয়ায় মো. এনামুল (৩৫) নামের এক প্রবাসী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিনশুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে মারধরের ভিডিও মোবাইল ফোনে ধারণ করার অভিযোগে তাকে পেটানো হয়। গতকাল বুধবার রাত ১১টার দিকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনামুলের মৃত্যু হয়। নিহত এনামুল স্থানীয় গিয়াস উদ্দিনের একমাত্র ছেলে। তার চার বছরের একটি ছেলে রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি (সোমবার) উপজেলার ভাকোয়াদী উচ্চ বিদ্যালয় মাঠে এনআইডি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলছিল। চাঁদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. ফরিদ (২২) স্মার্ট কার্ড সংগ্রহ করতে গেলে চাঁদপুর ইউনিয়ন

ছাত্রদলের ২০-৩০ জন নেতাকর্মী হামলা করেন। এতে গুরুতর আহত হন ফরিদ। মারধরের ভিডিও মোবাইল ফোনে ধারণ করার অভিযোগে ছাত্রদল নেতাকর্মীরা এনামুলের মোবাইল ছিনিয়ে নেন এবং মারধর করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা এনামুলকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় আওলাদ হোসেন জানান, গত ১৩ জানুয়ারি দুপুর দেড়টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসে ফরিদকে ধরে একটি কক্ষে নিয়ে মারধর করেন। ওই ঘটনা এনামুল ভিডিও করেন। এ ঘটনায় এনামুলকে বেধড়ক মারধর করা হয় এবং তার মোবাইল ছিনিয়ে নেন তারা। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন

জানান, ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় ছাত্রদলের ছেলেরা এনামুলকে কিল, ঘুঁষি ও মারধর করেছে। এতে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হবে। ওসি আরও জানান, এনামুল ৬ বছর মালয়েশিয়া থেকে কিছুদিন আগে দেশে এসেছেন। রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। উৎসুক জনতার মত তিনি ভিডিও ধারণ করেছিলেন, এটাই তার অপরাধ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?