ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে গাছের সাথে বেঁধে পিটিয়ে-কুপিয়ে গুরুতর জখম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৫

ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে গাছের সাথে বেঁধে পিটিয়ে-কুপিয়ে গুরুতর জখম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ |
নাটোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়াকে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মামুনকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বাতেন ভূঁইয়ার ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন বলেন, “ব্যবসায়িক কাজে রাজশাহী গিয়েছিলাম। সেখান থেকে বিএনপি কর্মী সজীব, শাহীন, রব মিয়াসহ কয়েকজন আমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে আমিরগঞ্জ বাজারে আনে।” তিনি আরও বলেন, “ওই বাজারে নিয়ে গিয়ে আমাকে মারধর

করে, কুপিয়ে আহত করে। আমাকে বাঁচাতে কাউকে এগিয়ে আসতে দেয়নি তারা।” এই ঘটনায় অভিযুক্তদের কেউ তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেননি। নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত জানান, “মামুন নামে একজনকে রাতে হাসপাতালে আনা হয়। তার মাথায় আঘাত ছিল এবং পায়ে দুই জায়গায় কাটা জখম ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার পরামর্শ দিই।” সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই মামুনকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত