ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় গরু নিয়ে আনন্দ মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় গরু নিয়ে আনন্দ মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ |
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার খবরে রাজশাহীতে গরু নিয়ে শোডাউন ও আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হওয়া এ আনন্দ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন। ট্রাকের ওপর একটি লাল রঙের গরু নিয়ে শোডাউন শুরু করেন তারা। এ সময় ট্রাকের পেছনে থাকা কয়েকজন ছাত্রলীগবিরোধী স্লোগানও দেন। আলুপট্টি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে শোডাউন ও মিছিল শেষ হয় নগরীর সিএনবি মোড়ে। পরে শিশু একাডেমি মাঠে গণভোজের আয়োজন করা হয়েছে। রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রহিম বলেন, সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই আনন্দ উদযাপন করতেই এমন

আয়োজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ট্রাকে করে ঘোরানো গরুটি একজনের কাছ থেকে শোডাউনের জন্য আনা হয়েছে। গরুটি ফেরত দেওয়া হবে। গণভোজের জন্য বাজার থেকে মাংস কেনা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত