ছাত্রদল নেতার ছুরিকাঘাতে ১৩ জন আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

ছাত্রদল নেতার ছুরিকাঘাতে ১৩ জন আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীসহ ১৩ জন আহত হয়েছেন। উপজেলার চারমাথা মোড় এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়ায় পাঠানো হয়েছে। হামলার প্রতিবাদে ওই রাতেই গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন জামায়াত ও জাসাসের নেতাকর্মীরা। হামলাকারী ছাত্রদল নেতা মারুফ হাসানকে আটক করেছে পুলিশ। সে শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মারুফ হাসান রাত ১০টার দিকে চারমাথা মোড়ে ফুল মিয়ার দোকানে গিয়ে ব্লাক ডায়মন্ড সিগারেট চেয়ে না পাওয়ায় দোকানদারের সঙ্গে তুমুল বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে মারুফ ফোন করে বন্ধুদের ডেকে এনে ধারালো চাকু নিয়ে

ফুল মিয়াকে মারতে যান। এ সময় আশপাশে থাকা লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে মারুফ তার হাতে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। এতে অন্তত ১৩ জন আহত হন। এরপরই মারুফ ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা ধাওয়া করে মারুফ হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। অন্যরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে পৌর জাসাসের আহবায়ক রাশেদ নিজাম রুমেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া, পৌর যুব জামায়াতের বাইতুল মাল সম্পাদক ফুল মিয়া,

পৌর ছাত্রদলের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশিক সরকার রয়েছেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মারুফ হাসানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত