ছাত্রদল নেতার চাঁদা দাবির অডিও ফাঁস, পদ থেকে বহিষ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:২০ পূর্বাহ্ণ

ছাত্রদল নেতার চাঁদা দাবির অডিও ফাঁস, পদ থেকে বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২০ 162 ভিউ
জামালপুরের মাদারগঞ্জে এক ছাত্রদল নেতার চাঁদা দাবির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে দলীয় থেকে বহিষ্কার করেন কেন্দ্রীয় ছাত্রদল। জানা গেছে, পদশ্রুত ছাত্রদল নেতা মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম খান। তার ৫ মিনিট ১৫ সেকেন্ডের অডিওতে শুনা যায় পদশ্রুত ছাত্রদল নেতা নাজমুল ইসলাম খান ফোনের অপর প্রান্তে থাকা ইউনিয়ন যুবলীগের রাজনীতিতে জড়িত উপজেলা শহরের এক ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করতে। বুধবার সকালে অডিওটি ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে পড়লে পরে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ছাত্র দলের প্যাডে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম ও সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তে তাঁকে দলের থেকে বহিষ্কার করা

হয়। এতে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত একটি পত্র প্রেরণ করা হয়। ওই ব্যবসায়ীর নাম মো. মনোহর। তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য ও উপজেলা শহরের মুঠোফোন ব্যবসায়ী। ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে। বিষয়টি নিশ্চিত হতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ৫ মিনিট ১৫ সেকেন্ড অডিওতে ব্যবসায়ী ওই নেতার নাম জানতে চাইলে তিনি বলেন, ‘নাম? সাক্ষাতে কথা হবে। আর দুই (দুই লাখ টাকা) কালকে সকালবেলায় দিয়ে দিবা। শুনো, এখানে কোনো কথা হবে না, কোনো প্যাঁচাল হবে না, সাক্ষাতে এসে ডাইরেক্ট দিয়ে দিবা। জানতে চাইলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

নাজমুল ইসলাম খান মুঠোফোনে বলেন, ‘মাদারগঞ্জে গ্রুপিং রাজনীতি চলে। অডিওটি আমিও শুনেছি। ওই কণ্ঠ আমার না। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমি নিজে শুনেছি, বিষয়টি কেন্দ্রীয় নেতারাও জেনেছেন তাঁর বিরুদ্ধে সংগঠিক ব্যাবস্থা নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম