ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান?
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ
বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব
মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?
ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা
বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া
একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
ছাত্রদল ছেড়ে কেন জামায়াতে গেলেন, জানালেন সেই নেতা
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মুন্নাফ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার রাতে শ্রীবরদী পৌর এলাকার বাহার বাজারে পৌর জামায়াতে ইসলামীর এক সাধারণ সভায় শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের কাছে জামায়াতের সমর্থন ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন। এ সময় যোগদানকারীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
জামায়াতে যোগদানের পর সাবেক ছাত্রদল নেতা আব্দুল মুন্নাফ বলেন, দীর্ঘদিন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থেকে ছাত্রদলের রাজনীতি করেছি। জামায়াতের নীতি ও আদর্শ আমার কাছে ভালো লাগায় জামায়াতে যোগদান করলাম।
যোগদানের আগে আব্দুল মুন্নাফ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীবরদী উপজেলা শাখার
বরাবর দেওয়া পদত্যাগ পত্রে লিখেন, আমি আব্দুল মুন্নাফ ৯নং কুড়িকাহনিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বরত আছি। আমার দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যয়নে আমি এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, একজন মুসলমান তথা সব বিবেক সম্পন্ন মানুষের মাঝে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে রাসূল (সা.) এর জীবনাদর্শ অনুস্মরণ করাটা হচ্ছে অধিকতর উত্তম। এ অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানপূর্বক আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৯নং কুড়িকাহনীয়া ইউনিয়নের সিনিয়র সহসভাপতির দায়িত্ব থেকে স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করলাম। জাতীয়তাবাদী ছাত্রদলে আমার এ দীর্ঘ পথচলায় শুভাকাঙ্খী ও সহযোদ্ধাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতএব, সভাপতির সমীপে প্রার্থনা আমার পদত্যাগপত্র গ্রহণপূর্বক বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে বাধিত করবেন। এ
সময় শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আব্দুর রহমান, শ্রীবরদী উপজেলা আমির আজহারুল ইসলাম মিস্টার, উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা মিস্টার, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জাকির হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা তাহেরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মুফতি মোশারফ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি শাহজাহান কবির, পৌর যুব বিভাগের সেক্রেটারি মনিরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।