চুক্তির শর্ত নিয়ে নেতানিয়াহুর অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি হামাসের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ January, ২০২৫

চুক্তির শর্ত নিয়ে নেতানিয়াহুর অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি হামাসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ January, ২০২৫ |
টানা ১৫ মাস প্রাণঘাতি লড়াই শেষে যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। বর্তমানে এই চুক্তি ইসরাইলি সরকারের অনুমোদনের অপেক্ষায়। তার আগেই, ‘হামাস চুক্তির শর্ত পরিবর্তন করতে চাচ্ছে’ বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহুর এ অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করেছে হামাস। সংগঠনটির সিনিয়র নেতা সামি আবু জুহরি ইসরাইলের অভিযোগ উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার জানিয়েছেন, গাজা যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি চুক্তির শর্ত থেকে হামাস পিছু হটেছে বলে ইসরাইলি অভিযোগের ‘কোনো ভিত্তি নেই’। এএফপিকে দেওয়া এক বিবৃতিতে আবু জুহরি বলেন, ‘যুদ্ধবিরতির চুক্তি থেকে হামাসের কোনো শর্ত

প্রত্যাহার করার বিষয়ে (ইসরাইলি প্রধানমন্ত্রী) নেতানিয়াহুর দাবির কোনো ভিত্তি নেই’। এর আগের দিন (বুধবার) ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, হামাস চুক্তির নির্দিষ্ট শর্ত মানতে রাজি হচ্ছে না। যা নিয়ে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়। এরপরই অবশ্য হামাসের পক্ষ থেকে বন্দি বিনিময় ও অস্ত্রবিরতি চুক্তিতে সম্মতি দেওয়া হয়। তবে এখন নেতানিয়াহুর অভিযোগ এবং হামাস নেতার এই বক্তব্য গোটা পরিস্থিতি নিয়ে এক নতুন বার্তা দিচ্ছে। যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার আগে থেকেই এই ধরনের পালটাপালটি অভিযোগ উভয় পক্ষের মধ্যে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে তুলছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এদিকে, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে যে, যুদ্ধবিরতির চুক্তিতে উভয় পক্ষের সম্মতি

দেওয়ার ঘোষণার পরেও গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতা থেমে নেই। দখলদার বাহিনী গত ২৪ ঘণ্টাতেও ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন স্থানে বোমা বর্ষণ করেছে। যাতে অন্তত ৮১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। গাজা অঞ্চলে মানবিক সংকটের প্রেক্ষাপটে এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যুদ্ধবিরতির পরেও এ ধরনের হামলা নতুন করে সংঘাতকে উস্কে দিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে বাস্তব পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ রয়ে গেছে। সূত্র: ফ্রান্স২৪

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়