চীনে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ১১ রেলকর্মীর মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫
     ১০:৫৭ অপরাহ্ণ

চীনে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ১১ রেলকর্মীর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫ | ১০:৫৭ 50 ভিউ
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কাজ করার সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ১১ জন রেলকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কুনমিং শহরের লুয়াং টাউন স্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এটিকে সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে দেশটির অন্যতম বড় রেল দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। দুর্ঘটনার সময় রেললাইনে ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রাংশ পরীক্ষা করছিলেন কর্মীরা। ওই সময় একটি বাঁকানো রেললাইন দিয়ে দ্রুতগতির একটি ট্রেন এসে হঠাৎ তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। ঘটনার পর অল্প সময়ের মধ্যেই স্টেশন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

জানিয়েছে। চীনের রেলব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় নেটওয়ার্কগুলোর একটি। দেশটিতে প্রায় ১ লাখ ৬০ হাজার কিলোমিটার দীর্ঘ রেলপথ রয়েছে এবং প্রতিবছর কোটি কোটি যাত্রী পরিবহন করা হয়। এ বিশাল নেটওয়ার্ক সাধারণত অত্যন্ত কার্যকর ও নিরাপদ হিসেবে পরিচিত হলেও মাঝেমধ্যে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে থাকে। এর আগে ২০২১ সালে লানঝু-শিনজিয়াং রেলপথের গানসু স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় ১১ জন রেলকর্মী প্রাণ হারিয়েছিলেন। এছাড়া ২০১১ সালে চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় ৪০ জন নিহত এবং ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। সাম্প্রতিক এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালীর দ্রোহের ভাষা, প্রতিবাদী হুঙ্কার, রাজনৈতিক প্রজ্ঞা আর শিষ্টাচারের কি কুৎসিত অবনতি! জেলায় জেলায় বাড়ছে আ.লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শব্দ ও বয়ানের রাজনীতি: বয়েলিং ফ্রগ সিনড্রোম বহুমুখী সংকটের মুখে বাংলাদেশের পোশাক খাত: সাউথ চায়না মর্নিং পোস্ট ৩৪.১% শুল্ক থেকে কি মিলবে স্বস্তি? অনিশ্চয়তায় অর্ডার সংকট ও রপ্তানি খাত আগের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যয় মেট্রোরেলের নতুন দুই রুটে, প্রশ্নবিদ্ধ দরপত্র প্রক্রিয়া সারা দেশে শহীদ দিবসে ‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা নেওয়ার পর ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮ ড. খলিলুর রহমান: পর্দার আড়ালের এক ভয়ঙ্কর ‘কিংমেকার’ ১৯৭১ শেষ হয়নি, ডালিম-ফারুকের রিলে রেস থামেনি, শুধু দৌড়বিদ বদলেছে টানা ১৮ মাস ধরে তালাবদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন কার্যালয় লাশের মিছিল থামছেই না — আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নৃশংস খুন অব্যাহত.. ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন বিশটা লাশের বিনিময়ে পাওয়া অভিজ্ঞতা এবার কাজে লাগাবেন টুকু কানসাটের কসাই মন্ত্রী, তারেকের গণতন্ত্রে স্বাগতম! Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Election আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান বিজয়গাথা: বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের “অসম চুক্তি” কার স্বার্থে ‘সেভেন সিস্টার্সে’ হামলার হুমকি আন্তর্জাতিক অপরাধ, ছাত্রদের দিয়ে কিংস পার্টি করালেন: ঢাবি শিক্ষক একুশের বিশ্বজয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি ও শেখ হাসিনার ভূমিকা যাদের কাছে একুশ বিপজ্জনক : যে সংগঠন বায়ান্নেও ছিল না, একাত্তরেও ছিল না