চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস, বাড়ছে উদ্বেগ-শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫
     ১০:২৩ অপরাহ্ণ

চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস, বাড়ছে উদ্বেগ-শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ | ১০:২৩ 184 ভিউ
চীনে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV) নামক নতুন এক সংক্রমণের উদ্বেগজনক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। যা কোভিড-১৯ মহামারির পর বিশ্বে আরেকটি স্বাস্থ্য সংকটের শঙ্কা বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি দেশটির হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়ে গেছে। এ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে একাধিক ভাইরাসের উপস্থিতি উল্লেখ করা হয়েছে। যেমন- HMPV, ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯। এইচএমপিভি কী? এইচএমপিভি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা গোটা শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। এটি ২০০১ সালে প্রথম চিহ্নিত হয় এবং শিশু, বয়স্ক ব্যক্তি ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ ঝুঁকি তৈরি করে। লক্ষণ: এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে প্রাথমিকভাবে যে লক্ষণগুলো প্রকাশ পায়, তা হলো- কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া, শ্বাসকষ্ট ইত্যাদি। জটিল ক্ষেত্রে

এই ভাইরাস ব্রংকাইটিস বা নিউমোনিয়া সৃষ্টি করতে পারে। কিভাবে বিস্তার ঘটে? এইচএমপিভি সাধারণত নিচের পদ্ধতিতে ছড়ায়: হাঁচি বা কাশির মাধ্যমে নির্গত সিক্রেশন, ব্যক্তিগত সংস্পর্শ যেমন- হাত মেলানো, সংক্রমিত পৃষ্ঠ স্পর্শ করে মুখ, নাক বা চোখে হাত দেওয়া ইত্যাদি। ঝুঁকিপূর্ণ গ্রুপ: ছোট শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। প্রতিরোধ: নিয়মিত হাত ধোয়া, অসুস্থ ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা, সংক্রমিত পৃষ্ঠ পরিষ্কার রাখা এবং মুখে হাত দেওয়া থেকে বিরত থাকা। লক্ষণ দেখা দিলে করণীয়: কাশি বা হাঁচির সময় মুখ ঢেকে রাখা, ব্যক্তিগত জিনিসপত্র শেয়ার না করা এবং অসুস্থ হলে বাড়িতে থাকা। চিকিৎসা ও টিকা: HMPV-এর জন্য এখনো কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা বা টিকা নেই। চিকিৎসা মূলত লক্ষণ উপশম এবং জটিলতা প্রতিরোধের ওপর ভিত্তি করে। এইচএমপিভি বনাম কোভিড-১৯: উভয় ভাইরাসই

শ্বাসযন্ত্রের সমস্যার সৃষ্টি করে এবং ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তবে HMPV সাধারণত শীত এবং বসন্তে তীব্র হয়। অন্যদিকে কোভিড-১৯ সারা বছর ধরে বিভিন্ন ভ্যারিয়েন্টের কারণে ছড়াতে পারে। চীনে সম্প্রতি এই ভাইরাসের প্রাদুর্ভাব স্বাস্থ্য বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষত কোভিড-১৯ বিধিনিষেধ শিথিল হওয়ার পর মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ফলে। সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা