চীনের মেগা-ড্যামের কাজ শুরু: ভারতের চরম উদ্বেগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

চীনের মেগা-ড্যামের কাজ শুরু: ভারতের চরম উদ্বেগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ |
চীন তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে (স্থানীয়ভাবে ইয়ারলুং সাংপো) বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শুরু করেছে। শনিবার (১৯ জুলাই) এই মেগা-ড্যামের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। চীন গত ডিসেম্বরেই এই প্রকল্পের অনুমোদন দেয়। এটি দেশের কার্বন নিরপেক্ষতা অর্জন এবং তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে দেখানো হচ্ছে। প্রকল্পটি সম্পন্ন হলে এটি মধ্য চীনের বিখ্যাত থ্রি গর্জেস ড্যামকেও ছাড়িয়ে যেতে পারে, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। সিনহুয়ার তথ্য অনুযায়ী, এই ড্যাম থেকে উৎপাদিত বিদ্যুৎ চীনের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে, তবে তিব্বতের স্থানীয় বিদ্যুৎ চাহিদাও এতে মেটানো হবে। প্রকল্পের আওতায় মোট

পাঁচটি হাইড্রোপাওয়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ব্যয় ধরা হয়েছে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান বা ১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার। তবে চীনের এই উদ্যোগে উদ্বিগ্ন ভারত। কারণ ব্রহ্মপুত্র নদ ভারত ও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক নদী। ভারত মনে করছে, উজানে এমন বড় ড্যাম নির্মাণ নিচু অববাহিকার দেশগুলোর পানির নিরাপত্তা ও পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি চীনকে অনুরোধ জানানো হয়েছে, যেন ভাটির দেশগুলোর স্বার্থ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। চীন অবশ্য দাবি করছে, এই প্রকল্প নদীর ভাটিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং তারা ভাটির দেশগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। কিন্তু বিশেষজ্ঞ

এবং পরিবেশবাদীরা মনে করছেন, তিব্বতের মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় এ ধরনের বিশাল অবকাঠামো প্রকল্প অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে। উল্লেখ্য, ভারত ও চীন উভয়েই দীর্ঘ বিতর্কিত সীমান্ত ভাগাভাগি করছে, যার ফলে দুই দেশের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা প্রায়ই চরমে পৌঁছায়। এই পরিস্থিতিতে ব্রহ্মপুত্রের উজানে চীনের মেগা-ড্যাম প্রকল্প নতুন করে দ্বিপক্ষীয় উদ্বেগ বাড়াচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!